Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    রূপপুরের পরমাণু শিখা: শেখ হাসিনার অক্ষয় কীর্তি ও সার্বভৌমত্বের নবদিগন্ত

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প
    International

    গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনি ছিটমহল গাজায় যুদ্ধ শেষ হয়েছে আর মধ্যপ্রাচ্য ‘স্বাভাবিক’ হতে যাচ্ছে।

    রোববার ওয়াশিংটন ডিসি থেকে উড়ে ইসরায়েল যাওয়ার সময় এক ফ্লাইটে এসব কথা বলেছেন তিনি; খবর রয়টার্সের।

    মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “যুদ্ধ শেষ, আপনারা তা বুঝতে পারছেন।”

    ওই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসার উত্তরে তিনি বলেন, “আমরা ধারণা এটি স্বাভাবিক হতে যাচ্ছে।”

    গাজায় রোববার তৃতীয় দিনের মতো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি পালিত হয়েছে। সোমবার ট্রাম্পের ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং এদিন ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    যুদ্ধবিরতি যুদ্ধের অবসান ঘটাবে, এমন আশা নিয়ে গাজার হাজার হাজার ফিলিস্তিনি উত্তরে গাজা সিটির দিকে এগিয়ে যাচ্ছেন। গত দুই মাস ধরে এই শহরটি ইসরায়েলি হামলার মূল লক্ষ্যস্থল ছিল।

    এক টেলিভিশন বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, “আগামীকাল একটি নতুন পথের সূচনা হচ্ছে। এ পথ নির্মাণের, এ পথ ক্ষত সারিয়ে তোলার আর আমার আশা- এ পথ হৃদয় একত্রিত করবে।” ওই অঞ্চলে এই ধরনের আশাবাদ ব্যাপকভাবে ধ্বনিত হচ্ছে। গাজার বাসিন্দা আব্দু আবু সিয়াদা বলেন, “মানুষের মধ্যে অনেক আনন্দ।”

    তিনি জানান, দুই বছরের যুদ্ধে গাজার অধিকাংশই ধ্বংস হয়ে গেছে আর মানুষজন অবসন্ন হয়ে পড়েছে, ফলে আনন্দের প্রকাশ তেমন দেখা যাচ্ছে না।

    ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানিয়েছেন, তার দেশ আশা করছে সোমবার ভোর থেকেই জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে এবং জীবিত ২০ জিম্মিকে একসঙ্গে ছাড়া হবে।

    তিনি জানান, জীবিত জিম্মিদের যদি আগে মুক্তি দেওয়া হয় তাহলে ইসরায়েল তাদের গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। তাদের মুক্তির পর ২৮ মৃত জিম্মির লাশ হস্তান্তর করা হবে।

    যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাস সোমবার দুপুরের মধ্যে তাদের হাতে বন্দি থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে।

    ইজরায়েলের কারা পরিষেবা জানিয়েছে, তারা কিছু ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে অন্য স্থাপনায় সরিয়ে নিয়েছে, সেখান থেকে তাদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।

    ইসরায়েলের আইন মন্ত্রণালয় ২৫০ জন ফিলিস্তিনি বন্দির নাম প্রকাশ করেছে, যারা হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের দায়ে দণ্ডভোগ করছিলেন। চুক্তি অনুযায়ী এদের মুক্তি দেওয়া হচ্ছে।

    এ দিন ট্রাম্প ইসরায়েলে নেমে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন। এরপর মিশরের শারম আল- শেখে গাজা যুদ্ধ শেষ করা নিয়ে আয়োজিত শীর্ষ সম্মেলনে অন্য বিশ্বনেতাদের সঙ্গে যোগ দেবেন।

    এই সম্মেলনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যোগ দেবেন বলে এক ঊর্ধ্বতন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে অ্যাক্সিওস।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান
    Next Article কারা হেফাজতে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের নেতাকর্মী: সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাস
    JoyBangla Editor

    Related Posts

    হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

    April 30, 2026

    এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

    April 29, 2026

    ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

    April 28, 2026

    শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026

    ইতিহাস বড় সত্যনিষ্ট

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    By JoyBangla EditorApril 30, 20260

    কবি হামিদ মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান ছিল লন্ডনে সাম্প্রতিক কালের একটি…

    রূপপুরের পরমাণু শিখা: শেখ হাসিনার অক্ষয় কীর্তি ও সার্বভৌমত্বের নবদিগন্ত

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    বাংলাদেশ কি তবে দেউলিয়ার পথে ?

    April 30, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.