Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    রূপপুরের পরমাণু শিখা: শেখ হাসিনার অক্ষয় কীর্তি ও সার্বভৌমত্বের নবদিগন্ত

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান
    International

    ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় তার ভাষণ বাধাগ্রস্ত হয়েছে।

    বিবিসি জানায়, সোমবার ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে কিছু সদস্যের প্রতিবাদে হট্টগোল দেখা দেয়। তারা ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। আবার কাগজে লিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান।

    ইসরায়েলের পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য আয়মান ওদেহ এবং ওফার কাসিফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হাতে তুলে ধরেন।

    ট্রাম্পের ভাষণের মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে একটি কাগজও উঁচুতে তুলে ধরেছিলেন তারা। তাতে লেখা ছিল, ‌‌‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।’

    ‘দ্য জেরুজালেম পোস্ট’ জানায়, আয়মান ওদেহ একজন আরব ইসরায়েলি। তিনি ইসরায়েলের হাদাশ অ্যালায়েন্সর সদস্য আর ওফার কাসিফ কট্টর-বাম রাজনীতিবিদ। তিনিও হাদাশ কোয়ালিশনের সদস্য।

    নেসেটে তাদের প্রতিবাদের মুখে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন। নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইনপ্রণেতাদের আহ্বান জানান এবং প্রতিবাদী সদস্যদেরকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদেরকে।

    এ সময় প্রতিবাদী দুই সদস্যকে পার্লামেন্ট অধিবেশন থেকে সরিয়ে নেওয়া হয়। ওদেহকে সরিয়ে নেওয়ার সময় তার হাতে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা কাগজ ছিল।

    পরে ওদেহ এক্সে এক পোস্টে লেখেন তিনি ফিলিস্তিন রাষ্ট্রের জন্য স্বীকৃতির দাবি জানিয়েছেন। এটি একটি সোজাসাপ্টা দাবি। যে দাবিতে গোটা আন্তর্জাতিক সম্প্রদায় একমত।

    ওদিকে, কাসিফও এক্সে এক পোস্টে লেখেন, তারা ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ করেছেন। ইসরায়েলের সরকারের দখলদারিত্ব এবং ফিলিস্তিনের বিরুদ্ধে বর্ণবাদের প্রতিবাদ জানিয়েছেন।

    প্রতিবাদী এই সদস্যদের পার্লামেন্ট থেকে সরানোর পর ট্রাম্প ফের ভাষণ শুরুর আগে বলেন, “কাজটি বেশ দক্ষতার সঙ্গে হয়েছে।”

    ট্রাম্প তার ভাষণের বেশিরভাগ জুড়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রশংসা করেছেন। তার বক্তব্যের সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএআই প্রযুক্তি কি মানুষের মস্তিষ্কের ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে?
    Next Article গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প
    JoyBangla Editor

    Related Posts

    হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

    April 30, 2026

    এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

    April 29, 2026

    ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

    April 28, 2026

    শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026

    ইতিহাস বড় সত্যনিষ্ট

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    By JoyBangla EditorApril 30, 20260

    কবি হামিদ মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান ছিল লন্ডনে সাম্প্রতিক কালের একটি…

    রূপপুরের পরমাণু শিখা: শেখ হাসিনার অক্ষয় কীর্তি ও সার্বভৌমত্বের নবদিগন্ত

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    বাংলাদেশ কি তবে দেউলিয়ার পথে ?

    April 30, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.