Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ

    May 4, 2026

    সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার বোরো ধান নষ্ট, দিশেহারা কৃষক

    May 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এআই প্রযুক্তি কি মানুষের মস্তিষ্কের ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে?
    Technology

    এআই প্রযুক্তি কি মানুষের মস্তিষ্কের ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে?

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 14, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আহসান হাবীব

    পৃথিবীতে মানুষ আবির্ভূত হওয়ার পর থেকে প্রায় তিন লাখ বছর ধরে প্রাণিজগতে সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি হিসেবে টিকে আছে মানুষ। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত উন্নতি সেই শ্রেষ্ঠত্বের অবস্থানকে দীর্ঘদিন অক্ষুণ্ন রাখবে কি না, তা নিয়ে এখনই প্রশ্ন উঠছে। বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, এমন এক সময় দ্রুত এগিয়ে আসছে, যখন এআই প্রযুক্তি মানুষের মস্তিষ্কের ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে। এ মুহূর্তটিকেই তাঁরা বলছেন ‘সিঙ্গুলারিটি’। যে বিন্দু থেকে শুরু হবে এমন এক যুগ, যেখানে যন্ত্র চিন্তা করবে মানুষের চেয়েও দ্রুত ও নিখুঁতভাবে। সম্প্রতি গবেষণাপ্রতিষ্ঠান এআইমাল্টিপল একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ৮ হাজার ৫৯০ জন বিজ্ঞানী ও উদ্যোক্তার পূর্বাভাস পর্যালোচনা করে দেখা গেছে, সিঙ্গুলারিটির সম্ভাব্য সময়সীমা ক্রমেই কাছাকাছি চলে আসছে। ১০ বছর আগেও বিজ্ঞানীরা মনে করতেন, ২০৬০ সালের আগে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারবে না। কিন্তু এখন অনেক বিশেষজ্ঞই বলছেন, সেই সময় হয়তো আর দূরে নয়। সম্ভবত কয়েক বছরের মধ্যেই ঘটতে পারে এই ঐতিহাসিক পরিবর্তন।

    গণিতে ‘সিঙ্গুলারিটি’ শব্দটি বোঝায় এমন এক বিন্দু, যেখানে পদার্থ এত ঘন হয়ে যায় যে পদার্থবিজ্ঞানের প্রচলিত নিয়ম সেখানে আর কার্যকর থাকে না। পরে বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক ভার্নর ভিঞ্জ ও ভবিষ্যদ্বেত্তা রে কার্জওয়েল এই ধারণাটিকে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মিলিয়ে নতুন অর্থে ব্যবহার করেন। তাদের ব্যাখ্যায়, প্রযুক্তিগত সিঙ্গুলারিটি এমন এক পর্যায়, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিজেই নিজের উন্নয়ন ঘটাতে শুরু করে। অর্থাৎ এমন এক বিন্দু, যেখানে এআইয়ের বুদ্ধিমত্তা মানুষের সম্মিলিত জ্ঞানের সীমা অতিক্রম করে যায়। এ বিষয়ে এআইমাল্টিপলের প্রধান বিশ্লেষক সেম দিলমেগানি বলেন, ‘সিঙ্গুলারিটি একটি কাল্পনিক ঘটনা, যা ঘটলে যন্ত্রের বুদ্ধিমত্তা হঠাৎ করেই বিস্ফোরণের মতো বৃদ্ধি পাবে। এ অবস্থায় একটি সিস্টেম মানুষের মতো চিন্তা করতে পারবে, কিন্তু গতিতে হবে অতিমানবীয় এবং স্মৃতিতে প্রায় নিখুঁত। সিঙ্গুলারিটি ঘটলে যন্ত্রে চেতনার জন্মও হতে পারে। তবে চেতনা কী, তা এখনো স্পষ্টভাবে সংজ্ঞায়িত না হওয়ায় বিষয়টি এখনো অনুমানের পর্যায়েই রয়ে গেছে।’

    সিঙ্গুলারিটি একদিন ঘটবেই এ বিষয়ে বেশির ভাগ বিশেষজ্ঞ একমত। তবে কবে ঘটবে, সে বিষয়ে মতভেদ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদি তাঁর লেখা ‘মেশিনস অব লাভিং গ্রেস’ প্রবন্ধে জানিয়েছেন, ২০২৬ সালেই সিঙ্গুলারিটি ঘটতে পারে। তখনকার এআই বেশির ভাগ ক্ষেত্রেই নোবেলজয়ী মানুষের চেয়েও বুদ্ধিমান হবে। ফলে তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের মতো বিষয় মানুষের চেয়ে ১০ থেকে ১০০ গুণ দ্রুত করবে।

    এমন পূর্বাভাস শুনে অনেকেরই অবিশ্বাস জাগতে পারে। তবু এই আশাবাদ পুরোপুরি ভিত্তিহীন নয়। সেম দিলমেগানির মতে, জেনারেটিভ এআইয়ের অগ্রগতি এত দ্রুত গতিতে ঘটছে, যা অধিকাংশ বিশেষজ্ঞকেই অবাক করেছে। এ কারণেই সিঙ্গুলারিটি নিয়ে পূর্বাভাসগুলো এখন অনেক দ্রুত এগিয়ে আসছে। বর্তমানে শীর্ষ এআই মডেলগুলোর সক্ষমতা গড়ে প্রতি সাত মাসে দ্বিগুণ হচ্ছে। এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ‘বুদ্ধিমত্তার বিস্ফোরণ’ ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সূত্র: ডেইলি মেইল

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরূপনগর কেমিক্যাল গোডাউনে আগুনে মারা গেছেন ৯ জন
    Next Article ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান
    JoyBangla Editor

    Related Posts

    ইতিহাস বড় সত্যনিষ্ট

    April 29, 2026

    জিমেইলে আসছে নতুন এআই সুবিধা

    April 28, 2026

    আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

    April 26, 2026

    ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ৪০০০০ কিলোমিটার গতি: শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা

    April 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    By JoyBangla EditorMay 4, 20260

    নেত্রকোনা, ২ মে ২০২৬ – নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পানিতে ডুবে যাওয়া কৃষকের ধান কেটে ঘরে…

    ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ

    May 4, 2026

    সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার বোরো ধান নষ্ট, দিশেহারা কৃষক

    May 4, 2026

    হাওরে ৬০% ফসল নষ্ট, সর্বস্বান্ত কৃষক: অব্যবস্থাপনা ধামাচাপা দিতে সরকারি মনগড়া প্রতিবেদন

    May 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.