Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এইচএসসি ফলপ্রকাশ:  ২১ বছরে সবচেয়ে খারাপ রেজাল্ট
    Education [ শিক্ষা ]

    এইচএসসি ফলপ্রকাশ:  ২১ বছরে সবচেয়ে খারাপ রেজাল্ট

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের প্রকাশিত ফল শতভাগ সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।

    তিনি বলেন, ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্য করিনি। এটাই শতভাগ সঠিক রেজাল্ট। আমরা কাউকে বিশেষ বিবেচনায় পাস করাইনি, যে যা লিখেছে ফলাফল তাই হয়েছে। খাতা মূল্যায়নে এমনটাই হওয়া উচিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

    এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি বিষয়ে। বিগত ২১ বছরে সবচেয়ে খারাপ রেজাল্ট এটি। সর্বশেষ ২০০৪-৫ সেশনে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

    চেয়ারম্যান বলেন, ‘শতভাগ পাসের প্রতিযোগিতায় আমাদের ছাত্র-ছাত্রীরা পদপিষ্ট হচ্ছে। এরপর আমরা শতভাগ পাসের প্রতিষ্ঠানের যে ক্যাটাগরি সেটি রাখব না। যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য শুভ কামনা, আগামীতে ভালো করবে।’

    গত বিগত ৫ বছরে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে সে কারণে ফলাফল আশানুরূপ হয়নি বলেও জানান চেয়ারম্যান।

    এ বছরের ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। পাসের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

    এছাড়া রাজশাহীতে ৫৯ শতাংশ ৪০, যশোরে ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

    এবারের এইচএসসি পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে গড়ে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। তবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

    এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারলেন না মিরাজরা
    Next Article চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন
    JoyBangla Editor

    Related Posts

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী মুসলিম নেতারা

    October 12, 2026

    পাঠ্যপুস্তক ছাপায় ২৫২ কোটি টাকা লোপাট, তবুও নির্ধারিত সময়ে বই পাবে না শিক্ষার্থীরা

    October 11, 2026

    রসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.