Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    May 6, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতি বিলিয়ন ডলারের বেশি: বিজিএমইএ নেতাদের আশঙ্কা
    Economics

    বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতি বিলিয়ন ডলারের বেশি: বিজিএমইএ নেতাদের আশঙ্কা

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। তাদের মতে, এ দুর্ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য—বিশেষত তৈরি পোশাক খাত—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রোববার দুপুরে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিনিধিদলে বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

    পরিদর্শন শেষে লিখিত বক্তব্যে ইনামুল হক বলেন, সাধারণত উচ্চমূল্যের পণ্য ও জরুরি শিপমেন্ট আকাশপথে পাঠানো হয়। অগ্নিকাণ্ডে এসব তৈরি পোশাক, মূল্যবান কাঁচামাল এবং নতুন অর্ডারের জন্য প্রয়োজনীয় স্যাম্পল পণ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে।

    তিনি আরও বলেন, “এই দুঃখজনক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটি শুধু চলতি রপ্তানির ক্ষতি নয়, ভবিষ্যতের ব্যবসায়িক সম্পর্ক ও অর্ডারও প্রভাবিত করবে।” বিজিএমইএ ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে। সদস্য কারখানাগুলোর কাছ থেকে নির্ধারিত ফরমে ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকা চাওয়া হয়েছে এবং তথ্য সংগ্রহের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।

    ইনামুল হক জানান, প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি কারখানা আকাশপথে পণ্য পাঠায়। ফলে ক্ষতির পরিমাণ “বিপুল” হতে পারে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে শিগগিরই বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কাস্টমসসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে একটি সমন্বয় সভা করবে বিজিএমইএ।

    সাংবাদিকদের প্রশ্নে বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, “ভেতরে প্রবেশ করে আমরা ভয়াবহ দৃশ্য দেখেছি—পুরো ইমপোর্ট সেকশন পুড়ে গেছে। আমাদের অনুমান, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন (১০০ কোটি) টাকারও বেশি হতে পারে।”

    তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত বাণিজ্য উপদেষ্টা নতুন পণ্য আমদানি কার্যক্রম দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন। আপাতত টার্মিনাল–৩–এ বিকল্প স্থানে আমদানি পণ্য রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ৭২ ঘণ্টার পরিবর্তে ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য খালাস সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    ফয়সাল সামাদ আরও বলেন, “কাস্টমসের সঙ্গে যৌথভাবে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হচ্ছে, যাতে দ্রুত পণ্য খালাস করা যায়। প্রয়োজনে শুক্র-শনিবারও কাজ চলবে। ব্যবসার স্বার্থে এখন আর সাপ্তাহিক ছুটি থাকবে না।”

    বিজিএমইএর নেতারা শিল্প এলাকা, গুদাম ও কারখানাগুলোতে শুষ্ক মৌসুমে অগ্নি–নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল বাতিলের দাবিতে আন্দোলন, বন্দর অচলের হুঁশিয়ারি
    Next Article চাঁদাবাজি বন্ধ না হলে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের
    JoyBangla Editor

    Related Posts

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026

    চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলালেন আমানতকারীরা

    May 4, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    জ্বালানি সংকটের আরেক নাম মানবিক বিপর্যয়

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    By JoyBangla EditorMay 6, 20260

    স্থানীয় কমিউনিটির মানসিক সুস্থতা ও প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে কোয়ান্টাম মেডিটেশন আগামী ১০ মে ২০২৬ (রবিবার)…

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.