Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চাঁদাবাজি বন্ধ না হলে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের
    Bangladesh

    চাঁদাবাজি বন্ধ না হলে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীতে গাড়ির শোরুমগুলোর বিরুদ্ধে চলমান চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে অর্ধদিবস দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছেন গাড়ি ব্যবসায়ীরা। তাদের দাবি, অবিলম্বে চাঁদাবাজদের গ্রেপ্তার করে নিরাপত্তা নিশ্চিত না হলে আগামী মাস থেকে গাড়ি বিক্রি, ছাড়পত্র প্রদান, নিবন্ধন ও রাজস্ব প্রদান বন্ধ রাখা হবে।

    রোববার সকালে বারিধারা এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন বারভিডার সভাপতি আবদুল হক।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত আগস্ট মাস থেকে ধারাবাহিকভাবে গাড়ি বিক্রেতাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে ভুয়া নম্বর থেকে একে-৪৭ রাইফেলের ছবি পাঠিয়ে ভয় দেখানো হয়। ইতোমধ্যে ১২টি বিক্রয়কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ফোনে হুমকি দেওয়া হচ্ছে—চাঁদা না দিলে ব্যবসা চালানো যাবে না।

    আবদুল হক আরও জানান, এসব ঘটনার পর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। এতে ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “চাঁদাবাজি বন্ধ না হলে আমরা বাধ্য হয়ে আগামী মাস থেকে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, এমনকি সরকারের রাজস্ব প্রদানও স্থগিত করব।”

    তিনি আরও বলেন, সারা দেশের গাড়ি ব্যবসায়ীরা সরকারের পাশে আছেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতেই তারা আজ রাস্তায় নেমেছেন।

    ব্যবসায়ীরা জানান, গত কয়েক মাসে বারিধারা ও প্রগতি সরণি এলাকার ১২টি বিক্রয়কেন্দ্র—যেমন বিসমিল্লাহ কার সেন্টার, টার্বো অটো, বেগ অটো, কার সিলেকশন, হ্যালো কার, জুম অটো ও বিশ্বাস ইমপোর্টসহ আরও কয়েকটি শোরুমে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

    ঘটনার পর বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি করা হয় এবং অন্য বিক্রয়কেন্দ্রে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়—“পরের টার্গেট তোমরা।” এই পরিস্থিতিতে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গাড়ি ব্যবসায়ীরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতি বিলিয়ন ডলারের বেশি: বিজিএমইএ নেতাদের আশঙ্কা
    Next Article মিলছে না সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি, জারি গানের আসর করায় গ্রাম অবরুদ্ধ করার ডাক
    JoyBangla Editor

    Related Posts

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.