Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 11, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয় সংসদের সামনের সড়ক, যেখানে রিকশায় হাসপাতাল যাওয়া এক নারী শিক্ষিকার ব্যাগ ধরে টান দিলো ছিনতাইকারীরা। চলন্ত রিকশা থেকে পড়ে মাথায় আঘাত, হাসপাতালে মৃত্যু। ঘটনাটা ২০২৬ সালের ২৯ আগস্টের। জায়গাটা দেশের সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, কিন্তু সেখানেই নির্ভয়ে খুন হলো একজন মানুষ!

    এমন ঘটনা এখন প্রতিদিনের চিত্র হয়ে উঠেছে। ২০২৪ থেকে ২০২৬, প্রতি বছরই ভোরের ঢাকায় ছিনতাইকারীদের হাতে প্রাণ যাচ্ছে। পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান খুন হয়েছেন ফার্মগেটে, অটোরিকশাচালক নয়নকে কুপিয়ে নিয়ে গেছে তার গাড়ি, কর্মস্থলমুখী মানুষগুলোও রেহাই পাচ্ছে না। কুতুবখালীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরা পড়েছে গণপিটুনিতে, অথচ পরিস্থিতির বদল নেই।

    অথচ দায়িত্ব কার? ঢাকা মহানগর পুলিশের কাছেই তথ্য আছে, বছরে পাঁচশর বেশি ছিনতাইয়ের মামলা হয়। তেজগাঁও, ওয়ারী, মতিঝিল, মিরপুর, গুলশান সব বিভাগেই হটস্পট চিহ্নিত। ফার্মগেট, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, বাড্ডা, ভাটারা, সংসদ ভবন এলাকা, এমনকি বিমানবন্দর সড়কও ছিনতাইকারীদের অবাধ বিচরণক্ষেত্র। রাত দুইটার পর রাস্তা ফাঁকা, ভোরে বাস ট্রেন থেকে নামা মানুষগুলোর গতিপথ নির্দিষ্ট, দোকানপাট বন্ধ, প্রত্যক্ষদর্শী নেই আর ছিনতাইকারীর মোটরসাইকেলে পালানোর সুযোগ, এই চার কারণেই ভোররাত এখন মৃত্যুফাঁদ।

    ২০২৫ সালে ৫৩১ মামলা, গ্রেপ্তার ১৪৩৫। ২০২৬ সালে এখন পর্যন্ত ১৭২ মামলা, গ্রেপ্তার ৪০২। সংখ্যাটা দেখলে মনে হবে পুলিশ কাজ করছে। কিন্তু বাস্তবে সকালে ঘর থেকে বের হওয়া মানুষের বুকে আতঙ্ক, ভোরের রাস্তায় রক্তের দাগ। গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও ছিনতাইকারীর সাহস কমেনি, বরং তারা এখন সংসদ ভবনের সামনেই খুন করার দুঃসাহস দেখায়।

    আর এত কিছুর মধ্যেও ক্ষমতাসীন বিএনপি আর তাদের শরিক জামাতে ইসলামের নেতারা ব্যস্ত নিজেদের ক্ষমতার ভাগ বাঁটোয়ারা নিয়ে। ২০০১ থেকে ২০০৬ সালেও ঢাকার রাস্তায় একই আতঙ্ক ছিল, সেই বিএনপি-জামাত আবারও ক্ষমতায় এসে একই ছবি এঁকে দিচ্ছে। জনগণের নিরাপত্তা তাদের কাছে চায়ের কাপের আড্ডার গল্প ছাড়া কিছু না। আইনশৃঙ্খলা বাহিনী থানায় মামলা নেয়, গ্রেপ্তার দেখায়, কিন্তু ভোরের ঢাকা এখনো অরক্ষিত, অসহায় মানুষের রক্তে ভেজা। ( আওয়ামীলীগ পেইজ)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশত শত কুকুরের জমায়েত!
    JoyBangla Editor

    Related Posts

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026

    সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.