Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘আমি সবার আগে মানুষ’

    July 27, 2026

    আমরা এখনো অন্ধের দেশের আয়ানার সওদাগর

    July 27, 2026

    চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান

    July 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১২ বছর পর থাইল্যান্ডের সামনে বাংলাদেশ
    Sports

    ১২ বছর পর থাইল্যান্ডের সামনে বাংলাদেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু হতে বাকি আরও চার মাস। এই সময়টায় আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আরও পোক্ত করার লক্ষ্য আফঈদা-ঋতুপর্ণাদের। তা পরখ করে দেখার সুযোগ মিলছে আজ থেকে।

    থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ এখন ব্যাংককে। থনবুরি বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। র‍্যাঙ্কিংয়ে অবশ্য থাইল্যান্ডের (৫৩) চেয়ে ৫১ ধাপ পিছিয়ে বাংলাদেশ (১০৪)। তবে একটি ক্ষেত্রে এগিয়ে আছে পিটার বাটলারের দল। দুটি বিশ্বকাপ খেলা থাইল্যান্ড যে এবার জায়গা করে নিতে পারেনি এশিয়ান কাপে।

    গত জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইয়ের পর বাংলাদেশ মাঠে নামছে আজ। থাইল্যান্ড অবশ্য আগস্টে খেলেছে আসিয়ান চ্যাম্পিয়নশিপ। সেমিফাইনালে মিয়ানমারের কাছে হেরে বিদায় নেয় তারা। অথচ সেই মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশ টিকিট কাটে এশিয়ান কাপের।

    র‍্যাঙ্কিংয়ের ব্যবধানটা বড় হলেও তাই মাঠের দুই দলের মধ্যে খুব একটা বড় পার্থক্য থাকবে না। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একবারই সাক্ষাৎ হয় বাংলাদেশের। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে বাংলাদেশ হজম করে ৯ গোল। বিপরীতে একবারও খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল। এক যুগ আগে-পরের বাংলাদেশের পরিবর্তন অনেকটা আকাশ-পাতালের মতো।

    থাইল্যান্ডে যাওয়ার আগে চট্টগ্রামে শিষ্যদের ২১ দিন নিবিড় অনুশীলন করিয়েছেন বাটলার। যদিও পুরো দলকে তিনি হাতে পেয়েছিলেন একটি সেশনেই। থাইল্যান্ডে দুই দিন অনুশীলনের পর গতকাল গোলরক্ষক কোচ মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘থাইল্যান্ডে আজ দ্বিতীয় দিনের মতো আমরা সেশন শেষ করলাম। চেষ্টা করছি আমাদের দুর্বলতা এবং প্রতিপক্ষের শক্তির দিকগুলো নিয়ে কাজ করার। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, মেয়েরা সেভাবে করার চেষ্টা করছে এবং তারা ভালো করছে। আমরা যারা কোচিং স্টাফে আছি, মেয়েদের সাহায্য করার চেষ্টা করছি। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে ইনফরমেশন দেওয়ার দরকার, সেটা দিচ্ছি। চেষ্টা করছি তাদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে।’

    গোলরক্ষক রুপনা চাকমাও সেরাটা দিতেই আত্মবিশ্বসী, ‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই জয় চাই। প্রস্তুতি মোটামুটি অনেক ভালো।’

    বাংলাদেশকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতিতে চোখ থাইল্যান্ডের মিডফিল্ডার পিতসামাই সর্নসাইয়ের, ‘বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ আমাদের খুবই কাজে দেবে। তারা এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে হারিয়েছে এবং মূল পর্বে জায়গা করে নিয়েছে। এই ম্যাচ আমাদের এসইএ গেমসের আগে নিজেদের যাচাই করার সুযোগ দেবে। যেহেতু ফিফা উইন্ডোর ম্যাচ, তাই র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে। আমরা আমাদের সেরাটা দেব।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিনা খরচে গুগলের ৫টি এআই প্রশিক্ষণ কোর্স
    Next Article দেশপ্রেমিক সেনা অফিসারদের বিচারের তীব্র প্রতিবাদ শেখ হাসিনার
    JoyBangla Editor

    Related Posts

    শিরোপা হারিয়েও পাচ্ছেন বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

    July 20, 2026

    বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

    July 19, 2026

    এশিয়ান হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    July 19, 2026

    বিশ্বকাপ ফাইনাল আজ রোববার, টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

    July 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

    July 27, 2026

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    ‘আমি সবার আগে মানুষ’

    By JoyBangla EditorJuly 27, 20260

    আলমগীর শাহরিয়ার সোহরাওয়ার্দী উদ্যানে কতগুলো মতলববাজ ধর্মব‍্যবসায়ীদের মুখোমুখি দাঁড়িয়ে তরুণটি বলেছে—আমি সবার আগে মানুষ। এটাই…

    আমরা এখনো অন্ধের দেশের আয়ানার সওদাগর

    July 27, 2026

    চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান

    July 27, 2026

    টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন

    July 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

    July 27, 2026

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.