Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাহিত্যের ধারাকে উল্টো দিকে নিয়ে যেতে চেষ্টা চলছে
    Art & Culture

    সাহিত্যের ধারাকে উল্টো দিকে নিয়ে যেতে চেষ্টা চলছে

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাকির তালুকদার

    সাহিত্যের জগতে বহু বছরের বিচরণ। তাই অতীতের কে কেমন লিখতেন তা যেমন জানি, বর্তমানের কার লেখার কেমন মান তা-ও জানি।

    ৪০-৫০ বছর ধরে লিখেও অনেকেই লাইম লাইটে আসতে পারেননি। তাদের নিয়ে সদরে-মফস্বলে কোনো আড্ডায় কোনো আলোচনা হয় না। কারণ তারা নতুন চিন্তার বা নতুন ধারণার ও ধরনের কিছু লিখতে পারেননি।

    তাই বলে তাদের কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে। বাংলাসাহিত্যের ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব তারা পালন করে আসছেন।

    আরেক ধরনের পাবলিকের কথা বলি। এত বছরের মধ্যে দেখেছি, হঠাৎ হঠাৎ হুজুগ তুলে ময়দান কাঁপাতে আবির্ভাব ঘটে কারো কারো। একমাস- দুইমাস- একবছর হই-হুল্লোড় করে কোনো বুদবুদ না তুলেই যথারীতি মিলিয়ে যায় তারা। প্রথম প্রথম মনে হয় তারা কেড়ে নিয়েছে মিডিয়ার সব মনোযোগ। কিন্তু এক বছর পরে মিডিয়া এবং সাহিত্যের লোকেরাও ভুলে যায় তার নাম।

    চব্বিশের জুলাইয়ের পর স্পষ্টতই একটা প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ফরহাদ মজহার, সলিমুল্লাহ খানের ভাবশিষ্য, সাম্প্রদায়িক ঘরানার কিছু লিখিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে ও মিডিয়ায় আসন দখল করে বাংলাদেশের সাহিত্যের ধারাকে উল্টোদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সাহিত্যের মূলধারা শুরু থেকেই অসাম্প্রদায়িক, মানবতাবাদী। কোনো ধর্মের ভিত্তিতে খণ্ডিত নয় আমাদের সাহিত্য। এই ধারা থেকেই জন্ম নিয়েছেন দেশের শ্রেষ্ঠ সব কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক। পাকিস্তান আমলের ২৩ বছর সরকারি সর্বাত্মক সহযোগিতা নিয়ে যারা পাক-বাংলার সাহিত্য সৃষ্টি করতে গেছেন, তাদের তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়ানো লেখক-কবিরা।

    পাকিস্তানের দোর্দণ্ড প্রতাপশালী শাসকদের পৃষ্ঠপোষকতা পাওয়া লেখক-কবিদের এই শোচনীয় পরাজয়ের কারণ কী? কারণ ভুল নীতি। সাহিত্য কখনো সাম্প্রদায়িকতা সহ্য করে না। সাম্প্রদায়িকতা একটি উৎকট দুর্গন্ধযুক্ত টিলা। সাহিত্যের স্রোত তাকে ভাগাড়ে নিক্ষেপ করে।

    আর দ্বিতীয় শক্তি হচ্ছে প্রতিভা। মুক্তচিন্তার মানুষরা প্রকৃতিগতভাবেই বেশি প্রতিভাবান হন। তাদের চিন্তার বিস্তৃতি অনেক বেশি। নতুন নতুন দিকে তারা দৃষ্টি প্রসারিত করতে চান আমৃত্যু। অন্যদিকে সাম্প্রদায়িকতার ধ্বজাধারীরা নিজেরাই নিজেদের চিন্তার চারপাশে নিষেধের বেড়া নির্মাণ করে অবিরাম। তাই তারা পরিণত হয় অন্ধ দুর্গের বাসিন্দাতে। তাদের হাতে যুগোত্তীর্ণ দূরের কথা, মোটামুটি মানসম্মত কিছুও সৃষ্টি হয় না।

    আর সরকারের পদলেহীরা কখনোই ভালো কিছু সৃষ্টি করতে পারে না। গত আওয়ামী রেজিমেও দেখা গেছে মুখে মুখে চেতনাধারী লেখক-কবিরা মূল্যবান কিছুই সৃষ্টি করতে পারেননি। বঙ্গবন্ধু এবং হাসিনা-বন্দনায় কাটিয়ে দিয়েছেন ১৫ বছর। উৎপাদন করেছেন হাজার হাজার ট্র্যাশ।

    বর্তমানে যারা বাংলাদেশের সাহিত্যের মূলধারাকে প্রতিহত করার জন্য একত্রিত হয়েছেন, তাদের লেখার হ্যাডম নেই। সংকীর্ণ দৃষ্টির কারণে তারা নিজেদের লেখার দুর্বলতা খুঁজে বের করতে সক্ষম নন। সর্বোপরি আবর্জনা-নিষ্কাশনের যে অন্তর্নিহিত শক্তি সাহিত্যের নিজেরই রয়েছে, সেই শক্তিই তাদের আবার যথাযোগ্য স্থানে নিক্ষেপ করবে, ইতিহাস থেকে সেই শিক্ষাটিও তারা নিতে পারেননি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লিগকে বাদ দিয়ে ভোট হবে ভাঁওতাবাজি, ইউনুসকে হুঁশিয়ারি হাসিনা পুত্রের
    Next Article অংশগ্রহণমূলক নির্বাচনই স্থিতিশীলতার পথ: সজীব ওয়াজেদ জয়
    JoyBangla Editor

    Related Posts

    সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা: ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ

    October 27, 2026

    ঢাকার ১২ ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান

    October 25, 2026

    আপত্তি উপেক্ষা করেই সুনামগঞ্জে বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

    October 24, 2026

    বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান-এর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    By JoyBangla EditorOctober 27, 20260

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু…

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.