Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সর্বকালের সেরা ভারতীয় ছবির তালিকায় প্রথম তিনটি স্থানই রইল বাঙালি পরিচালকদের দখলে !
    Art & Culture

    সর্বকালের সেরা ভারতীয় ছবির তালিকায় প্রথম তিনটি স্থানই রইল বাঙালি পরিচালকদের দখলে !

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 26, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সর্বকালের সেরা ভারতীয় ছবির তালিকায় প্রথম তিনটি স্থানই রইল বাঙালি পরিচালকদের দখলে !আজ ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক (International Federation of Film Critics)-এর গোপন নির্বাচনের যে ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখানে প্রকাশ করা হয় সেরা ১০ ছবির তালিকা । এই ১০ ছবিকেই ঘোষণা করা হয় সর্বকালের সেরা ভারতীয় ছবি হিসেবে।   

    ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম দশটি ছবির তিনটিই বাঙালি পরিচালকের। এই তিনটি ছবির পরিচালক বাংলা চলচ্চিত্রের ‘ত্রিমূর্তি’ সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (এফআইপিআরএসসিআই)-এর ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ একটি মতগ্রহণ-সমীক্ষা চালিয়েছিল। সেখানে সমালোচকদের মতামতের ভিত্তিতেই উঠে এসেছে এই তিন পরিচালকের তিনটি ছবির নাম।

    সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-কেই ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও পর্যন্ত সেরা ছবি বলে চিহ্নিত করেছেন মতদাতারা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে সত্যজিৎ তাঁর প্রথম ছবিটি তৈরি করেন।

    এফআইপিআরএসসিআই-এর তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি। উদ্বাস্তু কলোনির এক মেয়ের সংগ্রাম নিয়ে তৈরি এই ছবিও বিশ্ব চলচ্চিত্রে এক স্বকীয় ভাষার অবতারণা করে।

    তালিকায় তৃতীয় নামটি মৃণাল সেনের ‘ভুবন সোম’ (১৯৬৯)-এর। উৎপল দত্ত ও সুহাসিনী মূলে অভিনীত এই ছবি ভারতীয় চলচ্চিত্রের আর এক বিশ্বজয়ের কাহিনি লিখে রাখে।

    এছাড়াও তালিকার সপ্তম স্থান দখল করে নিয়েছেন সত্যজিৎ রায় পরিচালিত ‘চারুলতা’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় (Madhobi Mukherjee), সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও শৈলেন মুখোপাধ্যায়।

    বাকি স্থানগুলি গিয়েছে অন্য ভাষার দখলে।

    চতুর্থ স্থানে রয়েছে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম ছবি ‘এলিপ্পাথায়াম’। ছবিটি মুক্তি পায় ১৯৮১ সালে।

    পঞ্চম স্থানে রয়েছে গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’। ছবিটি মুক্তি পায় ১৯৭৭ সালে।

    ষষ্ঠ স্থানে রয়েছে এমএস সথ্যুর ‘গরম হাওয়া’। ছবিটি মুক্তি পায় ১৯৭৩ সালে।

    অষ্টম স্থানে রয়েছে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’। ছবি মুক্তি পায় ১৯৭৪ সালে।

    নবম স্থানে রয়েছে গুরু দত্তের ‘পিয়াসা’। মুক্তির সাল ১৯৫৪।

    দশম স্থানে রয়েছে রমেশ সিপ্পির ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘শোলে’।

    এফআইপিআরএসসিআই নামের চলচ্চিত্র সমালোচকদের এই সংগঠনটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। কান, ভেনিস বা ভিয়েনা ইত্যাদি চলচ্চিত্র উৎসবে এই সংগঠন বিভিন্ন ছবিকে পুরস্কৃত করে থাকে।

    তথ্য : আনন্দবাজার

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেরপুরে জারিগানের আয়োজনকে ঘিরে সহিংসতা: মৌলবাদের উত্থান
    Next Article নির্মম! সালমান শাহ হত্যার রোমহষর্ক বর্ণনা দিলেন আসামী হত্যাকারী
    JoyBangla Editor

    Related Posts

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.