এনজেল কুইন
একদিন বিকেলে জুবিনের কাছে বেশ কিছু লোক এসেছিল নানান সাহায্য চাইতে। সবার সব কথা শুনে জুবিন মাথায় হাত দিয়ে বসে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে জুবিন বলল, দেবার তো ইচ্ছে। কিন্তু আজ আমার কাছে একেবারে পয়সা নেই যে!
সহকর্মীদের মধ্যে একটি ছেলে কাছে এসে কানে কানে বলল, দাদা কিছু টাকা আছে তো আমার কাছে।
জুবিনের প্রশ্ন, তুই কেন টাকা দিবি?
ছেলেটির উত্তর, দাদা! গতকাল অনুষ্ঠানে যে টাকা আপনি পেলেন, স্টেজ থেকে নেমে সে টাকা আপনি আমাকেই তো রাখতে দিলেন!
ও! তাই বুঝি! কত টাকা?
দাদা! ৭৭ হাজার টাকা! এবং কার্পণ্য না করে তাই দিয়ে দিলেন। 🙏🙏🙏
বুঝুন! কী মানুষ ছিল জুবিন গার্গ!
এর সঙ্গে মিলিয়ে নেবেন জাতীয় সংগঠনগুলোর নেতাদের।
যাদের কজন কাল গ্রেপ্তার হলেন। একজন এখন পলাতক! তাদের দেশ আছে, জাতি আছে।
জুবিনের নেই কিচ্ছু! জাতি নাই! ধর্ম নাই! মই মুক্ত!
