Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘বাংলাদেশ রাহুমুক্ত হউক’ প্রত্যয়ে কবিকণ্ঠ-এর বই উতসব অনুষ্ঠিত

    February 18, 2026

    ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ, সংবিধান বিতর্ক ও বিএনপি-জামায়াত টানাপোড়েন

    February 18, 2026

    মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ

    February 18, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ বিরাটভাবে বেড়েছে : মাহ্‌ফুজ আনাম
    Politics

    স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ বিরাটভাবে বেড়েছে : মাহ্‌ফুজ আনাম

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 4, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাংবাদিকতা ক্রমেই চরম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দৈনিক প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসে মাহ্‌ফুজ আনাম এসব কথা বলেন।

     মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমার সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে সত্যিকার অর্থে সাংবাদিকতা একটা চরম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পৃথিবীময় প্রযুক্তি, আদর্শ, বর্ণবাদ ও পপুলিজম—এ সবকিছুর ভেতরে সাংবাদিকেরা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। এ সবকিছুর মধ্যে আমরা বাংলাদেশের সাংবাদিকেরা এবং সাংবাদিকতা ও প্রথম আলোর মতন একটা সুপ্রসিদ্ধ–সুপ্রতিষ্ঠিত কাগজের জন্যে একটা মহাচ্যালেঞ্জ সামনে আসছে।’

     সাংবাদিকেরা সাধারণত সরকারে নিপীড়নের শিকার হন উল্লেখ করে মাহ্‌ফুজ আলম আনাম বলেন, ‘আমরা সাংবাদিকেরা সাধারণত সরকারের নিপীড়নের শিকার হই। কারণ, আমাদের মানসিকতা থাকে জনগণের কথা বলা, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো ও মানবাধিকারের পক্ষে থাকা। কিন্তু সরকার সমালোচনা পছন্দ করে না, তারা প্রশংসা চায়। তাই স্বাধীন সাংবাদিকতা সব সময়ই সরকারের চাপের মুখে পড়ে।’

    পৃথিবীময় সাংবাদিকতা বিভিন্ন দেশের সরকারের নিপীড়নের বিরুদ্ধেই সংগ্রাম করে প্রস্তুত হয়েছে বলে মন্তব্য করেন মাহ্‌ফুজ আনাম। তিনি বলেন, বর্তমানে স্বাধীন সাংবাদিকতার ওপরে আক্রমণটা বিরাট আকারে বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকতার ওপর নতুন ধরনের নিপীড়ন আসছে। আমি মনে করি সংবাদপ্রবাহের মাধ্যমেই সাংবাদিকতার সবচেয়ে বড় হুমকি আসছে।’

    মাহ্‌ফুজ আনাম ব্যাখ্যা করে বলেন, আগে সংবাদ মানুষের কাছে পৌঁছাত সংবাদপত্র, রেডিও বা টেলিভিশনের মতো প্রাতিষ্ঠানিক মাধ্যমে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম সংবাদপ্রবাহে বিপ্লব ঘটিয়েছে। এতে ইতিবাচক দিক যেমন আছে, তেমনি নেতিবাচক দিকও আছে। সোশ্যাল মিডিয়া সংবাদপ্রবাহকে গণতান্ত্রিক করেছে—এখন সবাই নিজে নিজে তথ্য প্রকাশ করতে পারে। কিন্তু এর ফলে অসংখ্য মিথ্যা ও ঘৃণামূলক খবরও ছড়িয়ে পড়ছে, যা সত্যিকারের সাংবাদিকতার জন্য ভয়াবহ হুমকি।

    মাহফুজ আনাম আরও বলেন, বাংলাদেশে এখন অনেক সময় দেখা যায়—কোনো ভিত্তিহীন, তথ্যহীন, সম্পূর্ণ মনগড়া খবর ভাইরাল হচ্ছে, আর মানুষ তা বিশ্বাস করছে। এটা শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী এক বড় সংকট। তিনি সতর্ক করে বলেন, আগে সাংবাদিকতার ওপর হুমকি আসত সরকারের দিক থেকে, এখন আসছে সংবাদপ্রবাহের দিক থেকে—বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে।

    ডেইলি স্টার সম্পাদক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্যের বন্যা বইছে। অথচ পাঠকেরা এখনো সত্য জানতে প্রথম আলো কিংবা অন্যান্য দায়িত্বশীল গণমাধ্যমের কাছেই ফিরে আসে। তাই সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠতা, সততা ও জনসেবার নীতিতে অটল থাকতে হবে।

    সম্পাদক পরিষদের এই সভাপতি আরও বলেন, বর্তমানে প্রিন্ট মিডিয়ার আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। বিজ্ঞাপনের প্রায় ৮০ শতাংশ রাজস্ব চলে যাচ্ছে ফেসবুক ও গুগলের হাতে। এই বাস্তবতায় সাংবাদিকদের এখন মাল্টিপ্ল্যাটফর্ম সাংবাদিকতায় দক্ষ হতে হবে—অর্থাৎ টেক্সট, ভিডিও ও ডিজিটাল কনটেন্ট—সব মাধ্যমেই কাজ করতে জানতে হবে।

    শেষে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘সাংবাদিকতার এই রূপান্তরের সময় আমাদের সত্যভিত্তিক, মূল্যবোধনির্ভর সাংবাদিকতার অবস্থান আরও শক্ত করতে হবে। মিথ্যা ও ঘৃণামূলক খবর জনপ্রিয় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতাই।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বের প্রথম এআই মন্ত্রী ‘গর্ভবতী’, জন্ম দিতে যাচ্ছে ৮৩ ‘সন্তান’
    Next Article প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী: ‘এক যে আছে মন’
    JoyBangla Editor

    Related Posts

    সারাদেশের আওয়ামী লীগ কার্যালয় খোলার নির্দেশ দিলেন শেখ হাসিনা

    February 17, 2026

    গুপ্ত বিএনপি স্বরূপে বেরিয়ে আসছে

    February 17, 2026

    আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি

    February 16, 2026

     “সাক্ষাৎকারে জয়: নেতৃত্ব, সংলাপ ও রাজনীতির নতুন পাঠ”

    February 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ, সংবিধান বিতর্ক ও বিএনপি-জামায়াত টানাপোড়েন

    February 18, 2026

    জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    February 18, 2026

    ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উঠল পতাকা

    February 16, 2026

    আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

    February 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    ‘বাংলাদেশ রাহুমুক্ত হউক’ প্রত্যয়ে কবিকণ্ঠ-এর বই উতসব অনুষ্ঠিত

    By JoyBangla EditorFebruary 18, 20260

    নিজের বই নিয়ে লেখকদের আলোচনা, ব্যতিক্রমী আয়োজন ।।বিশেষ প্রতিবেদন।। লন্ডন, ১৭ ফেব্রুয়ারি: ‘বাংলাদেশ রাহুমুক্ত হউক’…

    ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ, সংবিধান বিতর্ক ও বিএনপি-জামায়াত টানাপোড়েন

    February 18, 2026

    মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ

    February 18, 2026

    তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

    February 18, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ, সংবিধান বিতর্ক ও বিএনপি-জামায়াত টানাপোড়েন

    February 18, 2026

    জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    February 18, 2026

    ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উঠল পতাকা

    February 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.