Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৩০ ছক্কার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারাল নিউজিল্যান্ড
    Sports

    ৩০ ছক্কার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারাল নিউজিল্যান্ড

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 6, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ৩০ ছক্কা, ২৪ চার, ৪১১ রান—অকল্যান্ডে চার-ছক্কায় ভরপুর নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টির শেষটাও হলো নাটকীয়। ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রায় জিতেই গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে না পেরে ৩ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

    ১২ ওভারে স্কোর ৮১/২। অকল্যান্ডের ইডেন পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের স্কোরটা এমনই ছিল। সেখান থেকেই আজ ২০ ওভার শেষে কিউইদের রান ৫ উইকেটে ২০৭। শেষ ৮ ওভারে ১২৬ রান!

    রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসেও একই গল্প। ১৪তম ওভারে ১০০ ছোঁয়ার পরই হঠাৎ করেই যেন ক্যারিবীয়দের মনে পড়ল ম্যাচটা তাঁদের জিততে হবে। এরপর ইডেন পার্কে ঝড় আবারও চার-ছক্কার ঝড় এবং দলটি প্রায় জিতেই গিয়েছিল। শেষ বলে ম্যাথু ফোর্ড ছক্কা মারলেই তো অবিশ্বাস্য এক জয় পেয়ে যেত ওয়েস্ট ইন্ডিজ। ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা কিউই পেসার কাইল জেমিসন মাথা ঠান্ডা রেখে স্লোয়ার ডেলিভারি করেই ছক্কা মারতে দেননি ফোর্ডকে। টাইমিংয়ে গড়বড় হওয়ায় আকাশে উঠে যায় বল, আউট না হলেও মাত্র ১টি রানই হয়। তাতে শেষ ৭ ওভারে ১১০ রান তুলেও ৩ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ। আর পাঁচ ম্যাচের সিরিজে ১-১-এ সমতা ফেরাল নিউজিল্যান্ড।

    ওয়েস্ট ইন্ডিজের ১৪তম ওভারটা যখন শুরু হলো, দলটির স্কোর ৯৪/৬। নিউজিল্যান্ড বড় জয় পেতে যাচ্ছে, এমনটা মনে হওয়াই তখন স্বাভাবিক। রোমারিও শেফার্ড, রোভম্যান পাওয়েল ও ম্যাথু ফোর্ডরা অবশ্য অন্যরকম ভাবলেন, ঝড় তুললেন ও দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। রোস্টন চেজের বিদায়ের পর শেফার্ড-পাওয়েলের সপ্তম উইকেটে জুটিতে ২৪ বলেই ওঠে ৬২ রান। শেফার্ডের (৪ ছক্কায় ১৬ বলে ৩৪) বিদায়ের ফোর্ডকে নিয়ে পাওয়েল ১৮ বলে যোগ করেন আরও ৪৭ রান। ৩ বলে যখন ৬ রান দরকার জেমিসনে স্লোয়ারে থার্ডম্যানে মার্ক চ্যাপম্যানের হাতে ক্যাচ দেন ১৬ বলে ৪৫ রান করা পাওয়েল। যাওয়ার আগে ৬টি ছক্কা মেরেছেন পাওয়েল।  পরের বলে আকিল হোসেন ১ রান নেন। তাতে শেষ বলে ৫ রান দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের। সেই বলে ১ রান নিতে পারেন ১৩ বলে ২৯ রান করা ফোর্ড।

    না জিতলেও আন্তর্জাতিক  টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দলের মধ্যে শেষ ৫ ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৭ রান দুলে ভেঙেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ৮৬ রানের রেকর্ড।

    এর আগে ১৩তম ওভারে নিউজিল্যান্ডের ঝড়ের সূচনা মার্ক চ্যাপম্যানের ব্যাটে। রোমারিও শেফার্ডের ৮ বলের সেই ওভারে উঠল ২৬ রান, ৩ ছক্কা ও ১ চারে যার ২৪-ই চ্যাপম্যানের। ১০, ২৩, ২৩, ৬, ৮, ১১ ও ১৯—শেষ সাত ওভারে রান।

    ১৭তম ওভারের বৈধ প্রথম বলে চ্যাপম্যানের বিদায়ের পরই রান তোলার গতিটা একটু কমে যায় নিউজিল্যান্ডের। ২৮ বলে ৭৮ রান করার পর ২৮তম বলে আউট হয়েছেন চ্যাপম্যান। ৪টি চারের সঙ্গে ৭টি ছক্কা মেরেছেন হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষিক্ত এই ব্যাটসম্যান।

    নিউজিল্যান্ডের ইনিংসে ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন ওপেনার টিম রবিনসন। এ ছাড়া ড্যারিল মিচেল ১৪ বলে ২৮ ও মিচেল স্যান্টনার ৮ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘স্পাইডারম্যান ৪’ আসছে শক্তিশালী এক দল অভিনেতাদের নিয়ে
    Next Article খাবার বিল ৮৩ কোটি টাকা: ড. ইউনুসসহ ৭ সদস্যের কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তোলপাড় রাজনৈতিক অঙ্গন
    JoyBangla Editor

    Related Posts

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026

    হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

    September 5, 2026

    ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস

    September 3, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.