Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রপ্তানিতে টানা পতন, রাজনৈতিক অনিশ্চয়তা
    Economics

    রপ্তানিতে টানা পতন, রাজনৈতিক অনিশ্চয়তা

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 10, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ব্যাংক সংকট আর শুল্কযুদ্ধে জর্জর বাংলাদেশ

    বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা রপ্তানি খাত আজ বিপর্যয়ের মুখে। টানা তৃতীয় মাসের মতো অক্টোবরে পণ্য রপ্তানি আয় কমেছে—এবার হ্রাসের হার ৭.৪৩ শতাংশ।

    একসময় যে দেশ পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে স্থিতি গড়ে তুলেছিল, সেই বাংলাদেশ এখন রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকিং সংকট ও আন্তর্জাতিক শুল্কযুদ্ধের চাপে হাঁপাচ্ছে।

    এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)-এর সর্বশেষ তথ্য বলছে, ২০২৫–২৬ অর্থবছরের অক্টোবর মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩.৬৩ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই মাসে ছিল ৪.১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র এক বছরে রপ্তানিতে ৫০ কোটি ডলারেরও বেশি ঘাটতি।

    যদিও সেপ্টেম্বারের তুলনায় অক্টোবর মাসে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সেটি কেবল “অস্থায়ী শ্বাস”, দীর্ঘমেয়াদে পতনের ধারা অটুট।

    জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতি এখন এক অনিশ্চিত অগ্নিগর্ভ পর্যায়ে। বিদেশি ক্রেতারা অপেক্ষা করছেন—“নির্বাচনের পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।”

    এই অনিশ্চয়তার ছায়া পড়েছে গার্মেন্টস খাতে। ইউরোপ ও আমেরিকার অনেক বড় ক্রেতা তাদের নতুন অর্ডার স্থগিত রেখেছেন।

    ফলে পোশাক শিল্পের নিটিং, ডাইং, ফিনিশিং ইউনিটগুলোতে কাজ কমে গেছে, হাজারো শ্রমিক অদৃশ্য আতঙ্কে দিন কাটাচ্ছে।

    ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম.এ. রহিম ফিরোজ খোলাখুলি বলেই দিয়েছেন—

    আমাদের অর্ডার অনেক কমে গেছে। বড় ক্রেতারাও অর্ডার দিচ্ছে না। নির্বাচনের আগে পরিস্থিতি উন্নতির আশা নেই।”

    এ মন্তব্যই প্রমাণ করে, রাজনৈতিক অস্থিরতা শুধু গণতন্ত্র নয় অর্থনীতিকেও কাবু করে ফেলেছে।

    রপ্তানিকারকরা সবচেয়ে বেশি ভুগছেন ব্যাক-টু-ব্যাক এলসি খোলার জটিলতায়।

    দুর্বল ও অদক্ষ ব্যাংকগুলো এখন আমদানি বা কাঁচামাল কেনার অর্থায়নে পিছিয়ে পড়েছে। অনেক ব্যাংক এলসি খোলার আগেই “ঝুঁকি এড়ানোর” অজুহাতে ব্যবসায়ীদের ফিরিয়ে দিচ্ছে।

    ফলাফল—কারখানা দাঁড়িয়ে আছে, কিন্তু কাঁচামাল আসছে না।

    এর সঙ্গে যোগ হয়েছে ডলারের কৃত্রিম সংকট।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, এলসি নিষ্পত্তিতে সময় লাগছে স্বাভাবিকের দ্বিগুণ। অর্থাৎ, রপ্তানিকারকরা উৎপাদন শুরু করলেও সময়মতো কাঁচামাল পাচ্ছেন না, যার ফলে ডেলিভারি বিলম্বিত হচ্ছে, আর সেই সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো—বিশেষ করে চীন ও ভিয়েতনাম।

    যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধাক্কা দিয়েছে।

    চীন ও তুরস্ক একই পণ্যে কম দামে, দ্রুত সময়ে পণ্য সরবরাহ করছে, ফলে ক্রেতারা সরে যাচ্ছেন।

    ইউরোপীয় বাজারেও পরিস্থিতি ভিন্ন নয়—চীনা সরবরাহ বেড়ে যাওয়ায় বাংলাদেশের অর্ডার ক্রমে কমছে।

    বাংলাদেশের রপ্তানির ৮০ শতাংশের বেশি পোশাক নির্ভর, এই একমুখী নির্ভরতা এখন সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। বৈচিত্র্য না থাকায় এক বাজারে সংকট মানেই পুরো অর্থনীতিতে ধস।

    রপ্তানিতে টানা তিন মাসের পতন শুধু একটি অর্থনৈতিক সতর্কবার্তা নয়—এটি রাষ্ট্রীয় অদক্ষতা, রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি।

    যেখানে ব্যাংকিং খাত দেউলিয়া, যেখানে ক্রেতারা আস্থা হারিয়েছে, সেখানে কোনো “রপ্তানি নীতি” কাজ করবে না।

    বাংলাদেশ এখন এমন এক সংকটের মুখে দাঁড়িয়ে, যেখানে অর্ডার নয়, আস্থা হারাচ্ছে সবচেয়ে বেশি।

    যদি রাজনীতি স্থিতিশীল না হয়, ব্যাংকিং খাত স্বচ্ছ না হয়, আর রপ্তানিতে বৈচিত্র্য না আনা যায় তবে ভবিষ্যতের অর্থনৈতিক মন্দা আর দূরের কথা নয়, তা ইতোমধ্যেই দরজায় কড়া নাড়ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article১৩ নভেম্বর লকডাউন সফল করুন
    Next Article এ সিজন অব বাংলা ড্রামা‘র প্রযোজনায়-‘নূরা’জ রিটার্নস’ নাটক মঞ্চস্থ, ভূয়সী প্রশংসা
    JoyBangla Editor

    Related Posts

    জীবন নেই, জীবিকাও নেই: বকেয়া বেতনের আশায় ফুটপাতে বসে থাকা

    August 13, 2026

    ৩৩ বছরের সর্বনিম্ন ঋণপ্রবাহ, বিএনপি-জামাতের রাজত্বে অর্থনীতি এখন আইসিইউতে

    August 12, 2026

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.