Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১০ ছক্কায় বিধ্বংসী সেঞ্চুরি সোহানের, জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
    Sports

    ১০ ছক্কায় বিধ্বংসী সেঞ্চুরি সোহানের, জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 15, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জয় দিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে হংকংয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন টাইগার ওপেনার হাবিবুর রহমান সোহান। তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় পেয়েছে বাংলাদেশ।

    শনিবার (১৫ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে তারা।

    দলের পক্ষে বাবর হায়াত করেন সর্বোচ্চ ৪৯ বলে ৬৩ রান। এছাড়া অধিনায়ক ইয়াসিম মুর্তাজা করেন ২২ বলে ৪০ রান। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও মেহরাব নেন ২টি করে উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন সোহান। চার-ছক্কার ফুলঝুড়িতে মাত্র ১৪ বলে ফিফটি পূরণ করেন তিনি। ওপেনিং জুটিতে জিশান আলমকে সঙ্গে নিয়ে ১১১ রানের জুটি গড়েন সোহান।

    এরপর দ্রুতই দুই উইকেট হারায় বাংলাদেশ। জিশান ১৪ বলে ২০ ও জাওয়াদ আবরার ৪ বলে ২ রান করে ফিরে যান। তবে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান সোহান। ১০ ছক্কা ও ৮ চারে ৩৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। অন্যদিকে অধিনায়ক আকবর আলী ১৩ বলে ৪১ রানের মারমুখী ইনিংস খেলে অপরাজিত থাকেন।

    এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস অনুষ্ঠিত হচ্ছে। টেস্ট খেলুড়ে পাঁচ দেশের ‘এ’ দলের সঙ্গে টুর্নামেন্টে আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দল। 

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে প্রবাসী বাংলাদেশীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
    Next Article হিরো আলম গ্রেপ্তার
    JoyBangla Editor

    Related Posts

    ঘরের মাঠে নতুন রেকর্ড বাংলাদেশের

    April 28, 2026

    কাবাডি: সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

    April 26, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙলো চীনা রোবট

    April 26, 2026

    সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ

    April 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    By JoyBangla EditorMay 7, 20260

    রবীন্দ্র পুরস্কার ২০২৬ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.