Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্রহসনমূলক’ বিচার : বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের তীব্র নিন্দা
    Politics

    শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্রহসনমূলক’ বিচার : বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের তীব্র নিন্দা

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 18, 2025Updated:November 18, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান প্রহসনমূলক বিচার ও রায়ের নিন্দায় বিদেশে অবস্থানরত গ্লোবাল কাউন্সিল অফ প্রগ্রেসিভ বাংলাদেশী ফিজিসিয়ান এর পক্ষে থেকে মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের যৌথ বিবৃতি দিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, “আমরা, প্রবাসে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের দায়িত্বশীল চিকিৎসকবৃন্দ, গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে, তা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অবৈধ, অমানবিক এবং বিচারহীনতার ঘোর অন্ধকারে পরিচালিত একটি প্রহসন ছাড়া কিছুই নয়।”

    “আমরা বিশ্বাস করি, শেখ হাসিনার গত ১৫ বছরের নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, কমিউনিটি ক্লিনিক পুনরুজ্জীবন, মাতৃমৃত্যু হ্রাস, টিকা কাভারেজে বাংলাদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশে উন্নীত করা, চিকিৎসা অবকাঠামোর উন্নয়ন, মেডিকেল কলেজ সংখ্যা বৃদ্ধি, বিশেষায়িত হাসপাতাল স্থাপ এসব সাফল্য ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই তথাকথিত বিচার সাজানো হয়েছে। সংসদকে পাশ কাটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যপরিধি পরিবর্তন করে যে অধ্যাদেশ জারি করেছে তা সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক এবং আইনগত এখতিয়ারবহির্ভূত। এ ধরনের অবৈধভাবে সংশোধিত কোর্টে শেখ হাসিনা বা তাঁর সরকারের কোনো সদস্যের বিচার পরিচালনা করা যায় না এবং গ্রহণযোগ্যও নয়।”

    “নিম্নলিখিত কারণে প্রহসনের এই বিচারকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের দুজন খ্যাতিমান আইনজীবীর পর্যবেক্ষণে বিশেষভাবে উল্লেখিত বিষয়গুলো হলো—

    ১. অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালনা, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন

    ২. বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতা, যা বিচারকে পক্ষপাতদুষ্ট করে তোলে

    ৩. নির্বাচনী/সিলেক্টিভ জাস্টিসের শঙ্কা, যা আইনের শাসনের ধারণাকে ধ্বংস করেআমরা, স্পষ্টভাবে জানাতে চাই—

    আমাদের দাবী অবিলম্বে অবৈধ সরকারের জারিকৃত অবৈধ অধ্যাদেশের মাধ্যমে গঠিত এই কোর্টের সমস্ত বিচারিক কার্যক্রম বন্ধ করতে হবে। বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘন, স্বচ্ছতার অভাব, রাজনৈতিক উদ্দেশ্য—সবকিছুই এই বিচারকে ক্যাঙ্গারু কোর্টে রূপান্তর করেছে। আমরা এই বিচারকে ঘৃণা ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের চিকিৎসক সমাজ এই অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় মানে না, মানবে না। কারণ বিচার নয়, এই পুরো প্রক্রিয়া কেবলই রাজনৈতিক প্রতিশোধ, ইতিহাস বিকৃতি, এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ধ্বংসের নীলনকশা। আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, কারণ ন্যায়বিচারকে হত্যা করে কোনো শক্তি দীর্ঘস্থায়ী হয় না। সত্যের জয় হবেই।”

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    বিবৃতিতে স্বাক্ষর করেন,

    ডাঃ মোহাম্মাদ আলী মানিক, (সাধারন সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, দক্ষিন), অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত ( সাবেক নেতা, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং সাবেক এমপি), ডাঃ রবি আলম ( সাবেক নেতা, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং সভাপতি, ইউএস আওয়ামী লীগ ওয়েস্ট), ডাঃ এ টি এম ইমদাদুল হক, (সাবেক কার্যকরী সভাপতি, চট্রগ্রাম মেডিকেল কলেজ, সভাপতি বঙ্গবন্ধু পরিষদ, মালোশিয়া), ডাঃ রুপন রহমান, ( সাবেক সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং বর্তমান সভাপতি, সাউথ আফ্রিকা আওয়ামী লীগ); ডাঃ ফরহাদ আলী খান, ( সাবেক ভিপি , ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদ এবং বর্তমান সভাপতি, সুইডেন আওয়ামী লীগ), ডাঃ আবুল হাসনাৎ মিল্টন (সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং বর্তমান সভাপতি, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ), ডা: বিশ্বজিৎ রায় সেতু ( স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ), ডাঃ কে এম মাসুদুর রহমান ( সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং বর্তমান সভাপতি স্বাচিপ, সৌদি আরব ), ডাঃ গোলাম রাহাত খান (সাবেক সভাপতি, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগ ও বর্তমান ইউকে স্বাচিপ নেতা), ডাঃ মাহফুজ উল্লাহ চিশতি, (সাবেক সহসভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ, কানাডা ) ডাঃ ফিরোজ হোসেন ( সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ ও বর্তমান ইউএস ওয়েস্ট আওয়ামী লীগ নেতা), ডাঃ বশির আহমেদ (সাবেক সভাপতি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ, ইউএসএ ), ডাঃ বশির আহমেদ বাদল, (সাবেক সভাপতি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ, ইউএসএ ), ডাঃ এস এম আতিকুর রহমান, (সাবেক সহসভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ, কানাডা ), ডাঃ আ ই মোঃ জাকারিয়া , (সাবেক সভাপতি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ, বর্তমান ইউকে স্বাচিপ নেতা), ডাঃ এনাম খান (সাবেক সহ সভাপতি, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ, ইউএসএ ), ডাঃ মাহফুজ হক (সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ, ইউএসএ), ডাঃ লিপন বড়ুয়া (সাবেক নেতা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং সাবেক সহ -সভাপতি, স্বাচিপ, ঢাকা মেডিকেল কলেজ, ওমান), ডাঃ তামান্না হোসেন খান ( সাবেক সভাপতি, সিটি ডেন্টাল কলেজ ছাত্রলীগ ও বর্তমান যুগ্ন সাধারণ সম্পাদক সুইডেন আওয়ামী আওয়ামী লীগ), ডাঃ শাহ গিয়াসউদ্দীন ( আওয়ামী লীগ নিউ ইয়র্ক, ইউএসএ). ডাঃ জাকির মৃধা (সাবেক ছাত্রলীগ নেতা ময়মনসিংহ মেডিকেল কলেজ, ইউএসএ), ডাঃ এবি এম কামরুল হাসান (ব্রুনেই )

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য নয়
    Next Article শেখ হাসিনার রায়ের বিরোধিতা: ঢাবি’র ডেপুটি রেজিস্ট্রারকে ‘মব’ করে পুলিশে সোপর্দ
    JoyBangla Editor

    Related Posts

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    By JoyBangla EditorJuly 12, 20260

    আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি…

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.