Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    July 11, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কাউকে মিছামিছি ‘ফারিশতা’ বানানোর দরকার নাই
    Politics

    কাউকে মিছামিছি ‘ফারিশতা’ বানানোর দরকার নাই

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কবির য়াহমদ

    সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, তারাই আবার এর পুনর্বহাল করলেন। মাঝখানে সুরমায় অনেক জল গড়িয়েছে, বুড়িগঙ্গার জল আরও কালো হয়েছে, প্রমত্তা পদ্মার বুকে সমৃদ্ধির সোপান হয়ে দাঁড়িয়ে গেছে স্বপ্নের পদ্মাসেতু।

    তবে আদালত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেও লাভ নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আগের মতো এই ব্যবস্থাকে শেষ করে দেবে। ক্ষমতায় থাকাকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়’। তবু তার সরকারকে আন্দোলনের মুখে বাধ্য হয়ে তেরোদিনের সংসদে মধ্যরাতে পাশ করতে হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার।

    বাংলাদেশে একবারই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। সেটা করেছিল আওয়ামী লীগ ২০০১ সালে। বস্তুত এই চুয়ান্ন বছরের বাংলাদেশে ওই একবারই শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর হয়েছিল [বঙ্গবন্ধু ও জিয়া হত্যাকাণ্ডের শিকার হয়ে ক্ষমতাচ্যুত; এরশাদ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত; খালেদা জিয়া দুইবার আন্দোলনের মুখে ক্ষমত্যাচুত; শেখ হাসিনা একবার শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর ও আরেকবার আন্দোলনের মুখে ক্ষমত্যাচ্যুত]। এরপর নির্বাচনে জিতে ক্ষমতায় গিয়ে বিএনপি-জামায়াত যা করেছিল, সেটা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কের পথ দেখিয়ে দিয়েছিল।

    কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করতে বিএনপি বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ানোর যে খেলা খেলেছিল, সেখান থেকেই ক্রমে বাংলাদেশ পড়ে অন্ধকারের অতল গহ্বরে। ১/১১ বিএনপির সৃষ্ট। বিএনপির মনোনীত রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন মতান্তরে ‘ইয়েস উদ্দিন’-এর কারণে বাংলাদেশে নেমে আসে ভয়াল এক-এগারো।

    এক-এগারোর সরকারের পর আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালে আদালত থেকে বাতিল হয়ে গিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। এবার আওয়ামী লীগ ক্ষমতার বাইরে চলে যাওয়ার পর আদালতের একটা রায়ে ফিরিয়ে আনা হয়েছে এই ব্যবস্থা। কিন্তু যেভাবে ফিরল, সেটা ফেরা নয়; বরং এটা আরও অনিশ্চয়তা।

    আদালত তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে ফেরালেন, কিন্তু একটা অসাংবিধানিক সরকারের হাতে দিয়ে রাখলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দায়িত্ব। এটা কীধরনের সংবিধান প্রতিপালন—এ বোধের অতীত।

    কেউ ক্ষমতা ছাড়তে রাজি নয়। ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কেন দেওয়া হলো সেটা বুঝতে কারো বাকি থাকে না। পনেরো মাসের নির্মাণপ্রক্রিয়া অন্য কারো হাতে দিতে রাজি না নিশ্চয়।

    ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হলে তত্ত্বাবধায়ক সরকারের ফেরার রায়ের কোন কার্যকারিতা থাকবে না।

    বিএনপি কখনই স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। প্রতিবারই তাদেরকে আন্দোলনের মুখে বিদায় নিতে হয়েছে। তারা আগামীতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করবে—এটা বিশ্বাস হয় না। এতখানি গণতান্ত্রিক দল বিএনপি হতে পারেনি।

    পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি হোক, তবু কাউকে মিছামিছি ‘ফারিশতা’ বানানোর দরকার নাই। রাজনৈতিক বাস্তবতার সিঁড়ি ধরে আগামীর বাংলাদেশকে বিশ্লেষণ ও বুঝতে চেষ্টা করুন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবের হচ্ছে থলের বিড়াল, ইউনূস গংদের ভয়াবহ দুর্নীতি ফাঁস
    Next Article বিশ্লেষণ || চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর ও দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি: বাস্তবতা, ঝুঁকি ও নীতিগত প্রশ্ন
    JoyBangla Editor

    Related Posts

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026

    যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু

    July 11, 2026

    কৃতিসন্তান ডঃ তৌফিক ই এলাহী বীরবিক্রম,এর অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    কেন মানুষ জুলাই  CDI লিখছে? ২৪ এ দেশকে কি দিয়েছে?

    July 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    By JoyBangla EditorJuly 11, 20260

    আফজাল  হোসেন যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি। পথে ঘাটে, বাজারে,…

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.