Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 26, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় দ্রুতগতিতে বাজার হিস্যা হারাচ্ছে বাংলাদেশ। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার পাশাপাশি স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য সুবিধা হারানোর আশঙ্কা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

    বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ইইউর মোট পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ কমে ৩৩ দশমিক ৮৪ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে।

    আগের বছর একই সময়ে এই আমদানির পরিমাণ ছিল ৩৭ দশমিক ৫৮ বিলিয়ন ইউরো।

    তবে বাংলাদেশের ক্ষেত্রে পতনের হার আরও বেশি। আলোচ্য সময়ে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানি ১৮ দশমিক ৮৯ শতাংশ কমে ৮ দশমিক ৯৭ বিলিয়ন ইউরো থেকে ৭ দশমিক ২৮ বিলিয়ন ইউরোতে নেমেছে। এর ফলে ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার হিস্যা ২৩ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।

    একই সময়ে বাংলাদেশের প্রধান প্রতিযোগীদের মধ্যে চীন থেকে আমদানি কমেছে ৪ দশমিক ২০ শতাংশ, ভিয়েতনাম থেকে ১ দশমিক ৫১ শতাংশ, ভারত থেকে ১৩ দশমিক ৩৩ শতাংশ এবং তুরস্ক থেকে ১৫ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ এসব দেশের তুলনায় বাংলাদেশের রপ্তানি আরও বেশি সংকুচিত হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার রপ্তানি কমেছে ১০ দশমিক ৭৭ শতাংশ এবং পাকিস্তানের কমেছে ১৭ দশমিক ০১ শতাংশ।

    সংশ্লিষ্টরা বলছেন, এই পরিসংখ্যান এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে বড় ধরনের সতর্কবার্তা দিচ্ছে। একদিকে ইউরোপে পোশাকের চাহিদা কমছে, অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতারা ভবিষ্যতের শুল্ক সুবিধা বিবেচনায় বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন।

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এলডিসি উত্তরণের আগেই আন্তর্জাতিক ক্রেতারা তাদের সোর্সিং কৌশলে পরিবর্তন আনতে শুরু করেছেন।

    তার ভাষ্য, ভারত ভবিষ্যতেও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পেতে পারে—এমন ধারণা থেকে অনেক ক্রেতা সেখানে উৎপাদনভিত্তি শক্তিশালী করছেন। বিপরীতে এলডিসি উত্তরণের পর বাংলাদেশ শুল্ক সুবিধা হারাতে পারে—এই আশঙ্কা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

    ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বারের মতে, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের উৎপাদন কাঠামোয় দ্রুত পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও কম্বোডিয়া এখনও তুলাভিত্তিক পোশাক উৎপাদনের ওপর বেশি নির্ভরশীল হলেও ভিয়েতনাম কৃত্রিম (ম্যান-মেইড) ফাইবারভিত্তিক পণ্যে নিজেদের অবস্থান অনেক আগেই শক্তিশালী করেছে। ফলে বিশ্ববাজারে এসব পণ্যের চাহিদা বাড়ার সুফল তারা পাচ্ছে।

    তিনি আরও বলেন, কৃত্রিম তন্তুর ব্যবহার বাড়ানোর পাশাপাশি পণ্যের বহুমুখীকরণে বিনিয়োগ বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই শিল্পব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

    বিশেষ করে কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নেট-জিরো লক্ষ্যে অগ্রগতিকে আন্তর্জাতিক ক্রেতারা ক্রমেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এ ক্ষেত্রে ভারত ও পাকিস্তান তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও বাংলাদেশ এখনও সুস্পষ্ট দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেখাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

    এম এ জব্বার আরও বলেন, উৎপাদন সক্ষমতা, দক্ষ জনবল ও নমনীয়তার মতো ক্ষেত্রে বাংলাদেশের শক্ত অবস্থান থাকলেও জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নীতিগত অনিশ্চয়তা সেই সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে।

    দীর্ঘমেয়াদে ক্রেতাদের আস্থা ধরে রাখতে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, সাম্প্রতিক পরিসংখ্যান শুধু বৈশ্বিক চাহিদা কমার ইঙ্গিত দেয় না, বরং স্পষ্টভাবে বাংলাদেশের বাজার হিস্যা হারানোর চিত্রও তুলে ধরে।

    তার মতে, ইইউর মোট আমদানি যেখানে প্রায় ১০ শতাংশ কমেছে, সেখানে বাংলাদেশের রপ্তানি কমেছে প্রায় ১৯ শতাংশ। এটি এলডিসি উত্তরণের আগে আন্তর্জাতিক ক্রেতাদের ঝুঁকি কমানোর কৌশল এবং ইইউর কঠোর ডিউ-ডিলিজেন্স ও ট্রেসেবিলিটি নীতির প্রতিফলন।

    তিনি বলেন, এলডিসি-পরবর্তী সময়ে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে বাংলাদেশকে দ্রুত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইইউর নতুন ডিউ-ডিলিজেন্স ও ট্রেসেবিলিটি বাধ্যবাধকতা পূরণে শিল্পখাতকে প্রস্তুত করতে হবে।

    এছাড়া উচ্চ সুদহার, মূলধনের সীমিত প্রাপ্যতা, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং গ্যাস ও ডিজেলের অনিয়মিত সরবরাহ রপ্তানিকারকদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।

    ইউরোস্ট্যাটের তথ্য আরও দেখায়, রপ্তানির পরিমাণ কমার পাশাপাশি কমেছে পণ্যের গড় মূল্যও। আলোচ্য সময়ে ইইউর বাজারে বাংলাদেশের পোশাকের গড় রপ্তানি মূল্য ৯ দশমিক ৪১ শতাংশ কমে প্রতি কেজিতে ১৩ দশমিক ৯৬ ইউরোতে নেমে এসেছে।

    একই সময়ে রপ্তানির পরিমাণ ১০ দশমিক ৪৬ শতাংশ কমে ৫২১ দশমিক ৩৭ মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছে। ফলে রপ্তানিকারকরা এখন একদিকে আগের তুলনায় কম পোশাক বিক্রি করছেন, অন্যদিকে প্রতিটি পণ্যের জন্যও কম মূল্য পাচ্ছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?
    Next Article স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
    JoyBangla Editor

    Related Posts

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না?

    September 8, 2026

    সার সংকটঃ বিএনপি-দলীয় সিন্ডিকেট মুক্ত করে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.