Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নাকি গ্রামীন গ্যাং কে বড় রক্তচোষা?
    Economics

    ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নাকি গ্রামীন গ্যাং কে বড় রক্তচোষা?

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 22, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সুজা ইসলাম

    প্রতিদিনই গ্রামীন ব্যাংকের কোন না কোন শাখায় আগুন দেয়া হচ্ছে? যে বা যারাই আগুন দিক জনগণ হাততালি দিচ্ছে! কারণ কি?

    এর প্রধান কারণ আরেকটি প্রশ্নের মধ্যে আপনারা খুঁজে পাবেন। প্রশ্নটি হচ্ছে “ইস্ট-ইন্ডিয়া কোঃ ও গ্রামীন গং- এর মধ্যে কোন মিল খুঁজে পাচ্ছেন কি?

    ইস্ট-ইন্ডিয়া কোঃ ছলে বলে কৌশলে বাংলার মসনদ দখল করে সকল প্রকার ব্যবসা- বাণিজ্যের মাধ্যমে সর্ব্বোচ্চ মুনফা করতে যেভাবে নীপড়ণ-নির্যাতন চালিয়েছিল জনগণের উপর তার সাথে কি ইউনুস গংয়ের শাসনামলের মিল খুঁজে পাচ্ছেন!

    ড. ইউনুস যে কত বড় মাপের চৌকষ ব্যবসায়ী বিশ্ব ইতিহাসে এর নজির ২য়টি আর খুঁজে পাবেন না। বাংলাদেশের মত ক্ষুদ্র উন্নয়নশীল একটি রাষ্ট্রের একজন ব্যবসায়ী শুধু আভ্যন্তরীণ সম্পদ এদিক ওদিক করে কূটবুদ্ধির জোরে শুধু সম্পদই আহরণ করছেন তাই নয়, একই সাথে নোবেল বিজয় এবং সর্বশেষ রাষ্ট্র ক্ষমতা।

    বাংলাদেশের আভ্যন্তরীণ আয়ের ৬৫% এর বেশী আসে চট্টগ্রাম বন্দর থেকে। কোন প্রকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে অতি গোপনে, বিচারের আবডালে ১৭ তারিখই তিনি এই বন্দর তুলে দিলেন বিদেশী কোম্পানির হাতে। সাথে পানগাঁও বন্দরও। চুক্তিনামাও তিনি গোপন রেখেছেন। ধান্দাটা বুঝতে পারছেন? কমিশনের ওজনটা কি ক্যালকুটারে ধরবে?

    বিশ্বের সর্ববৃহৎ বদ্বীপ এই বঙ্গভূমির ব্লু ইকোনমি যে কতবড় সম্ভাবনাময় তা কি আমরা জানি? এক সোনাদিয়া দ্বীপেই মিলেছে ভারী প্রাকৃতিক খনিজ ইলমেনাইট, ম্যাগনেটাইট, গারনেট, জিরকন, রুটাইল ও মোনাজাইট। সোনাদিয়ায় এ ধরনের মূল্যবান খনিজ সম্পদের পরিমাণ আনুমানিক সাত লাখ টন। যার মূল্য কত ট্রিলিয়ন ডলার আমরা জানি না। সেই সাথে সেন্টমার্টিন দ্বীপ- দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ  স্পর্শকাতর স্পট যা দখলে নিতে বিশ্ব পরাশক্তি ব্যর্থ হয়েছিল বলেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ড. ইউনুস কি এই অসীম সম্পদ ও সুযোগের লোভ সম্বরণ করতে পারেন? তার চরিত্র কি জাতি এখনও টের পায় নি? 

    রাষ্ট্র ক্ষমতা দখলের আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ড. মুহাম্মদ ইউনূস অবৈধভাবে জালিয়াতের মাধ্যমে ২৮টি গ্রামীণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। গ্রামীণ ব্যাংকের অর্থে প্রতিষ্ঠিত হলেও বেআইনিভাবে এগুলোর মালিকানা নিজের নামে করে নেন। বর্তমানে মোট প্রতিষ্ঠান ৪৮টি। ২০২৩ সালে শুধু ৩টি প্রতিষ্ঠনের ৫ বছরের কর  ফাঁকি ছিল ১১০০ কোটি, দুদকের মামলায় যা প্রমানিত হয়েছিল।

    গ্রামীন গ্রুপ রাষ্ট্রক্ষমতা দখলের পর কি পরিমান ব্যবসা বাণিজ্য, আর্থিক সুবিধা ও স্বজনপ্রীতি করেছে তা আমরা সবাই জানি। রাষ্ট্র প্রধান হিসেবে যা সরাসরি কনফ্লিক্ট অব ইন্টারেষ্ট। তিনি নিজের নামে সকল মামলা প্রত্যাহার করেছেন। হাজার হাজার কোটি টাকার কর মওকুফ নিয়েছেন। ভবিষ্যতেরও কর অব্যহতি নিয়েছেন। নতুনভাবে আদম ব্যবসা, ইউনিভার্সিটি, ট্রাভেল এজেন্সি এমনকি গ্রামীণের নামে মোবাইল ওয়ালেটের পারমিটও নিয়েছেন। মোবাইল ওয়ালেটের ব্যবসাটা কত বড় যারা প্রবাসে থাকেন তারা জানেন। বিশ্বের প্রায় সকল দেশে চায়ের বিল, ট্যাক্সিভাড়া, কেনাকাটা থেকে শুরু করে প্রতিটি মানুষের দৈনন্দিন ব্যয়ের প্রায় শতভাগ লেনদেন হয় মোবাইল ওয়ালেটের মাধ্যমে। যাকে বলে ক্যাশলেস সোসাইটি। এটির একক ব্যবসা করবে গ্রামীণ।

    ড. ইউনুস হচ্ছে লর্ড ক্লাইভের আব্বা। যার যাত্রা শুরু হয়েছিল গরীবের ব্যাংক গ্রামীন ব্যাংকের মাধ্যমে। এই গ্রামীন ব্যাংকের ক্ষুদ্র ঋণের উচ্চ সুদের জালে জড়িয়ে পড়ে বাংলাদেশের গ্রামীন জনগোষ্ঠীর অধিকাংশই নিঃস্ব হয়েছে। ঠিক যেভাবে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির নীল চাষে নিঃস্ব হয়েছিল বাংলার কৃষক। অতিরিক্ত শোষণ-নির্যাতনের কারণে কৃষক বিদ্রোহ করেছিল। ১৮৫৯ সালে গড়ে ওঠা সেই বিদ্রোহ ইতিহাসে নীল বিদ্রোহ বলে পরিচিত। যে বিদ্রোহে কৃষকের আক্রমনের কেন্দ্রবিন্দু ছিল বাংলার নানা প্রান্তে গড়ে উঠা নীলকুঠিসমূহ। এই নীলকুঠিই ছিল কৃষক অত্যাচারের প্রাণকেন্দ্র। ফলে বিদ্রোহী কৃষকরা একেক করে জ্বালিয়ে দিয়েছিল অত্যাচারের আঁতুরঘর নীল কুঠি। একাবিংশের নীলকুঠি হচ্ছে গ্রামীন ব্যাংক। অগ্নিযুগে যে বিদ্রোহী কৃষকরা নীলকুঠি জ্বালিয়েছিল বৃটিশরা তাদেরকে দুষ্কৃতিকারী বলতো, যেমন বলেছিল একাত্তরেও, ২০২৫ এও ব্যতিক্রম নয়!

    লর্ড ক্লাইভের শেষ পরিণতি আমরা জানি। আত্মগ্লানিতে ডুবে আত্মহত্যা করেছিল। ইতিহাসে তিনি অত্যাচারী শোষক হিসেবেই ঠাঁই পেয়েছে।

    কিন্তু ড. ইউনুস ক্লাইভের চেয়েও অনেক শক্ত নার্ভের অধিকারী! তার পরিণতি কি হবে তা ভবিষ্যতেই বলে দিবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবন্দরের পরিচালনা নিয়ে ইউনূস সরকারের নির্জলা মিথ্যাচার
    Next Article ভূমিকম্পে হতাহত, ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জননেত্রী শেখ হাসিনার
    JoyBangla Editor

    Related Posts

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন

    July 25, 2026

    এক্সপ্রেসওয়ের নামে বিএনপি-জামাতের সর্বকালের সেরা ডাকাতি

    July 24, 2026

    জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের

    July 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    By JoyBangla EditorJuly 25, 20260

    আসাদুজ্জামান আসাদ ঈশ্বরের পাঁচটি রত্নভাণ্ডারের একটা হচ্ছে ধর্মগ্রন্থ ( Hollybooks ) . বাংলাদেশের রাজনীতির হোলি…

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর

    July 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.