Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৩৬ ঘণ্টায় চারবার ভূমিকম্প: বাড্ডা–গুলশান–নরসিংদী ফল্ট লাইন তোলপাড়
    Bangladesh

    ৩৬ ঘণ্টায় চারবার ভূমিকম্প: বাড্ডা–গুলশান–নরসিংদী ফল্ট লাইন তোলপাড়

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 23, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা ও আশপাশের এলাকায় পরপর চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূতাত্ত্বিক অস্থিরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বাড্ডা–গুলশান–নরসিংদী ফল্ট লাইনে তোলপাড়ের ইঙ্গিত মিলছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

    শনিবার সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে দুটি ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি ঘটে, যার উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

    এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী; এর মাত্রা রিখটার স্কেলে ৪.৩।

    এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থলও নরসিংদী এবং মাত্রা ছিল ৩.৩। আগের দিন সকালেই ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠে। সব মিলিয়ে ৩৬ ঘণ্টায় চারবার ভূমিকম্প হলো ঢাকা ও আশপাশের এলাকায়।

    শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে বাড্ডা ও গুলশানের কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে; বিভিন্ন স্থানে পলেস্তরা খসে পড়েছে। বাড্ডার লিঙ্ক রোডে একটি ভবন হেলে পড়ার ঘটনাও স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করেছে।

    শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত এবং ৬ শতাধিক আহত হওয়ার তথ্য মিললেও আজকের ভূমিকম্পে কোনো হতাহত বা নতুন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র দুটি ভূমিকম্পের তথ্য দিলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস একই সময়ে মাত্র একটি ভূমিকম্প শনাক্ত করেছে। তাদের তথ্য অনুযায়ী, ৬টা ৬ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পটি নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

    একাধিক ভূকম্পন ও কেন্দ্রস্থল ঢাকার কাছাকাছি হওয়ায় নগরবাসীর জন্য ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ বিশেষজ্ঞদের। একে অশনিসংকেত হিসেবে দেখছেন তারা।।

    কেন্দ্রস্থলের দিকে ভূমিকম্পের প্রভাব অনেক বেশি হয়, সময় কিছুটা বেশি স্থায়ী হলে ক্ষতি ভয়াবহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের উপর কথিত তৌহিদি জনতার হামলা: আহত কমপক্ষে ৩ জন
    Next Article জাতিসংঘ জলবায়ু সম্মেলনে তীব্র উত্তেজনা: জীবাশ্ম জ্বালানি ইস্যুতে দেশগুলো মুখোমুখি
    JoyBangla Editor

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর!

    September 13, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.