টি-টোয়োন্টি বিশ্বকাপে অন্যতম কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের সঙ্গী সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে বাংলাদেশের তিনটা ম্যাচই পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে।
মঙ্গলবার মুম্বাইতে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্র। যাতে ঠিক হয় ২০ দলের বিশ্বকাপের পাঁচ গ্রুপ। যেখানে গ্রুপ-সিতে রয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি।
৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
এবার বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। ভারত ও পাকিস্তান যথারীতি পড়েছে একই গ্রুপে। এই দুই দলের লড়াই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
বিশ্বকাপের চার গ্রুপ।
গ্রুপ এ (ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র)
গ্রুপ বি (শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান)
গ্রুপ সি (ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইতালি)
গ্রুপ ডি (দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত)
