Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশে ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে
    Economics

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশে ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 26, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশ্বব্যাংকের নতুন এক মূল্যায়নে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো হঠাৎ বিপর্যয়ের কারণে পুনরায় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে ‘বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন ২০২৫’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

    প্রতিবেদনে বলা হয়, ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্য কমাতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। এ সময়ে ২ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্য থেকে, আর ৯০ লাখ মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসে। এতে তাদের জীবনমান উন্নত হয় এবং বিদ্যুৎ, শিক্ষা, পয়ঃনিষ্কাশনের মতো মৌলিক সেবার সুযোগ বাড়ে।

    তবে ২০১৬ সালের পর থেকে দারিদ্র্য কমার গতি কমেছে, আর অর্থনৈতিক প্রবৃদ্ধিও কম অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠেছে যার সুফল মূলত ধনী শ্রেণি বেশি পাচ্ছে। ফলে আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে।

    ২০১০–২০২২ সময়ে চরম দারিদ্র্য ১২.২% থেকে ৫.৬%-এ নেমে আসে। মাঝারি দারিদ্র্য ৩৭.১% থেকে কমে ১৮.৭%-এ দাঁড়ায়।

    একই সময়ে গ্রামে কৃষিনির্ভর আয় বৃদ্ধির কারণে দারিদ্র্য দ্রুত কমলেও শহরে তার গতি ছিল কম। ২০২২ সালে দেশের প্রতি ৪ জনে ১জন শহরে বাস করতে শুরু করেন।

    প্রতিবেদন অনুযায়ী, উৎপাদনশীল খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে অচলাবস্থা দেখা দিয়েছে। অপরদিকে কম উৎপাদনশীল খাতে কর্মসংস্থান কিছুটা হলেও বাড়ছে, যা সামগ্রিক প্রবৃদ্ধিকে দুর্বল করে তুলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী ও তরুণেরা। প্রতি ৫ জন নারীর ১ জন বেকার।

    শিক্ষিত নারীদের ক্ষেত্রে এ হার আরও বেশি প্রতি ৪ জনে ১ জনের চাকরি নেই। ঢাকার বাইরে শহরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি প্রায় স্থবির হয়ে গেছে। ১৫–২৯ বছর বয়সী তরুণদের প্রায় অর্ধেক কম মজুরির কাজে নিয়োজিত, যা দক্ষতা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে অসঙ্গতির ইঙ্গিত দেয়।

    অভিবাসন দারিদ্র্য কমালেও চ্যালেঞ্জ রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

    দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন অনেক পরিবারকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। প্রবাসী আয় গরিব পরিবারগুলোর জন্য বিশেষভাবে সহায়ক।

    তবে দেশের ভেতরের অভিবাসীরা সাধারণত ঘিঞ্জি শহুরে এলাকায় কমমানের জীবনে থাকেন।

    বিদেশে যেতে খরচ বেশি হওয়ায় তুলনামূলকভাবে স্বচ্ছল পরিবারই এ সুযোগ নিতে পারে।

    বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০২২ সালে সামাজিক সুরক্ষার সুবিধাভোগীদের ৩৫% ধনী পরিবার, অথচ চরম দরিদ্র পরিবারের অর্ধেকও এসব সুবিধা পায় না। এ ছাড়া ভর্তুকির বড় অংশও ধনী পরিবারগুলোই পেয়ে থাকে, বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি ও সারের ভর্তুকি।

    বাংলাদেশ–ভুটান অঞ্চলের বিশ্বব্যাংক পরিচালক জ্যঁ পেম বলেন, দারিদ্র্য হ্রাসের গতি বাড়াতে হলে কর্মসংস্থান সৃষ্টি সবচেয়ে কার্যকর পথ। বিশেষ করে যুবক, নারী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ বাড়াতে হবে। তিনি অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল ও কর্মসংস্থাননির্ভর উন্নয়ন কৌশল গ্রহণের ওপর জোর দেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসিজন অব বাংলা ড্রামায় ছান্দসিকের কাইন্ডনেস ইন পোয়েট্রি
    Next Article বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, বেশিরভাগ ম্যাচ কলকাতায়
    JoyBangla Editor

    Related Posts

    ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা

    July 7, 2026

    গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে

    July 6, 2026

    গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন

    July 4, 2026

    কর্নফুলি টানেলকে নিয়ে অপপ্রচারের জবাব

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    By JoyBangla EditorJuly 12, 20260

    আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি…

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.