Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সরাসরি রাজনীতিতে নামছেন, ‘ইঙ্গিত’ দিলেন সজীব ওয়াজেদ জয়
    Politics

    সরাসরি রাজনীতিতে নামছেন, ‘ইঙ্গিত’ দিলেন সজীব ওয়াজেদ জয়

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 29, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বিভক্ত আওয়ামী লীগকে পুনর্গঠন করে নেতৃত্বে আসার ৪৪ বছর পরে শেখ হাসিনাকে সরিয়ে দিতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ‘গোপন ও দূরসন্ধিমূলক’ উদ্যোগ নেওয়ার অভিযোগ আছে।

    এমন সময়ে বিবিসি বাংলা ‘শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্বে কে?’ এমন প্রতিবেদনে সভাপতি শেখ হাসিনা পুত্র ও প্রধানমন্ত্রীর সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর স্বাক্ষাৎকার নিয়েছে।

    সেখানে হাসিনাপুত্র জয়ের কাছে বিবিসি বাংলা জানতে চায়, শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবারের মধ্যে সজীব ওয়াজেদ বা সায়মা ওয়াজেদ পুতুল কে আসছেন নাকি অন্য কেউ!

    কিন্তু জয় সরাসরি কারও কোন জবাব না দিয়ে বলেছেন, `ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে’, এর মাধ্যমে তিনি মূলত দলীয় কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের যে রেওয়াজ আছে সেদিকেই ইঙ্গিত করেছেন।

    তিনি বলেন, ‘সেটা আমার উপরে নির্ভর করে না, নির্ভর করে দলের ‍উপরে। আমি আসলে সরাসরি কোনদিন রাজনীতি করতে চাইনি, কিন্তু এখন যে খেলা চলছে তাতে কী হবে কেউ বলতে পারে না’।

    ‘আমার বোনের রাজনীতিতে আগ্রহ নেই’, জানিয়ে পুতুলের রাজনীতিতে আসার সম্ভবনাকে নাকচ করে দিলেও নিজের বিষয়ে বলেছেন, ‘সময়মতো দল বেছে নেবে’ কে নেতৃত্বে আসবেন।

    তবে নিজের রাজনীতিতে আসার প্রসঙ্গে জয় বলেন, ‘অনেকে আমাকে বলেছে আসতে, আমার মা ৫-১০ বছরে বলেছেন তবে আমরা সবাই চাই সময়মতো সেটা দল বেছে নেবে’।

    সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে জয় বলেন, ‘আমার বোনের রাজনীতিতে আগ্রহ নেই, আমি যতটুকু জানি পুতুলও রাজনীতিতে আসতে চায় না। তবে অনেকে ভাবছে, তবে সে ধারণা ভুল’।

    বঙ্গবন্ধু পরিবারের এই তৃতীয় প্রজন্মের মধ্যে আর কারও রাজনীতিতে আগ্রহ আছে কী না’ এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

    তিনি বলেন, ‘রাজনীতি করতে ইচ্ছে থাকতে হয় আর আমাদের পরিবারের মধ্যে একমাত্র টিউলিপ ছাড়া কারও রাজনীতিতে আসার ইচ্ছে ছিল না। একমাত্র টিউলিপরই ইচ্ছে ছিল কিন্তু সে রাজনীতি করেছে ইংল্যান্ডে’।

    এরপরে বিবিসির পক্ষে থেকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগে আপনার মায়ের(শেখ হাসিনা) পরে আপনিই কী নেতৃত্বে আসতে চান- এমন প্রশ্নের জবাবেও জয় দলের কাউন্সিলেই ‘চূড়ান্ত’ সিদ্ধান্ত হবে বলে স্পষ্ট বার্তাও দিয়েছেন।

    বিদেশ থেকে বড় দুই দলের নেতৃত্ব পরিবর্তনের খেলা চলার অভিযোগ

    স্বাক্ষারকারটিতে তিনি বলেন, `ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে, সেটা আমি বা অন্য কেউ উপর থেকে নির্দেশ দিয়ে করতে পারি না। এখন বাংলাদেশের দুই দলেরই(আওয়ামী লীগ-বিএনপি) বিদেশ থেকে নেতৃত্ব পরিবতর্নের খেলা চলছে।’

    এর মধ্য দিয়ে একটি বার্তা শেখ হাসিনা পুত্র দিয়েছেন যে, আওয়ামী লীগ নিয়ে যে দেশি-বিদেশি ‘খেলা’ চলছে সেখানে তিনি চুপচাপ বসে থাকবেন না বরং এটির মোকাবিলা করবেন।

    যদিও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে সরিয়ে ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ করার জোর প্রক্রিয়া চলাচ্ছে অন্তর্বর্তী সরকার কিন্তু সে প্রক্রিয়ায় কোন পর্যায়ের কর্মী-সমর্থকদেরই ভেড়াতে ব্যর্থ হচ্ছে ‘অন্তর্বর্তী সরকারের পলিসিমেকার’রা।

    দলীয় প্রধান শেখ হাসিনা ছিলেন গত ৪ যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ‘সন্দেহাতীতভাবে অদ্বিতীয়তম’ নেতা। ১৯৮১ সালে দলটির ১৩ তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে দলের ‘ঐক্য ও সংহতি’র প্রতীক হিসেবে সভানেত্রী করা হয়।

    এরপর থেকে গত ৪৪ বছর ধরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা নিয়েই প্রতিটি কাউন্সিলে কাজ করে আসছেন।

    এরমধ্যে ২০১৯ সালের কাউন্সিলে সভাপতি পদে আর থাকতে চান না- এমন প্রস্তাব দিলেও সম্মেলনের মাঠে নেতাকর্মীদের ‘অনমনীয়’ অবস্থানের মুখে সেবারও দলপ্রধান হিসেবে দ্বায়িত্বে বহাল থাকেন শেখ হাসিনা। তারপর থেকে শেখ হাসিনা’র বিকল্প হিসেবে কারও নাম মুখে আসেনি দলটির নেতাকর্মীদের কথা কিংবা ভাবনায়।

    সেবার শেখ হাসিনা নিজে থেকে সরে যেতে চাইলেও এবার ‘দেশি-বিদেশি খেলোয়াড়ে’রা ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ খেলা চালালেও সজীব ওয়াজেদ জয়ের বার্তাতেও স্পষ্ট সেটা হালে পানি পাবে না ।

    রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, এই রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে সেই ওয়ান-ইলেভেনের সময়ের বিষয়টা। তখনো রিফাইন্ড আওয়ামী লীগ আলেচনায় এসেছিল।

    এ বাস্তবতায় কাদের ইচ্ছায় রিফাইন্ড আওয়ামী লীগ-এ প্রশ্ন তুলে সজীব ওয়াজেদ বলেন, “বিদেশি কয়েকটা দেশ, বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করতে চায়, কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে, কে নেতা হলে রিফাইন্ড হবে।”

    রিফাইন্ড আওয়ামী লীগে নিয়ে যে আলোচনা হচ্ছে, তার ব্যাখ্যায় তিনি বলেন, “বাইরে থেকে (তারা) নেতা বেছে দেবে। মানুষের ভোটে না, নেতাকর্মীদের ভোটেও না। সেটাই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র’।

    তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগে আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস গণতন্ত্রে, দলই নির্ধারণ করবে যে দলের নেতৃত্ব কে দেবে, দেশের মানুষ নির্ধারণ করবে যে দেশের নেতৃত্ব কে দেবে।’

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় অসাংবিধানিক আখ্যায় ১৫১ কৃষিবিদের প্রতিবাদী বিবৃতি
    Next Article ভিক্ষাবৃত্তি, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ সংশ্লিষ্টতায় আরব আমিরাতে বন্ধ পাকিস্তানিদের ভিসা
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

    August 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.