Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সঞ্চয় গেলো, স্বপ্ন গেলো, জীবন গেলো : ১৫ হাজার কোটি টাকার লুটপাট শেষে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইউনুসের
    Economics

    সঞ্চয় গেলো, স্বপ্ন গেলো, জীবন গেলো : ১৫ হাজার কোটি টাকার লুটপাট শেষে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইউনুসের

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 6, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০২৪ সালের জুলাইয়ে যখন দেশজুড়ে রক্তস্নান হচ্ছিলো, যখন রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকছিলো, তখন কেউ কি ভেবেছিলো যে এই অরাজকতার আসল শিকার হবে দেশের সাধারণ মানুষ? যারা নিজেদের সারাজীবনের সঞ্চয় জমা রেখেছিলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে, যারা স্বপ্ন দেখতো একটা নিরাপদ ভবিষ্যতের, তারা আজ দাঁড়িয়ে আছে সর্বস্বান্ত হওয়ার দ্বারপ্রান্তে। ইউনুস এবং তার তথাকথিত অ-সরকার এখন ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, আর এই সিদ্ধান্তের ভয়াবহতা বুঝতে হলে শুধু সংখ্যাগুলো দেখলেই চলে।

    ১৫ হাজার ৩৭০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা আটকে আছে এই ৯টি প্রতিষ্ঠানে। এর মধ্যে ৩ হাজার ৫২৫ কোটি টাকা সাধারণ মানুষের ব্যক্তিগত আমানত। কিন্তু সবচেয়ে নির্মম সত্যটা হলো, এই আটটি প্রতিষ্ঠানের গড় শেয়ারপ্রতি সম্পদমূল্য ঋণাত্মক ৯৫ টাকা। সহজ ভাষায়, দেনা পরিশোধের পর সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। একেবারে শূন্য।

    পিপলস লিজিংয়ে ১ হাজার ৪০৫ কোটি টাকা, অ্যাভিভা ফাইন্যান্সে ৮০৯ কোটি টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৬৪৫ কোটি টাকা আটকে আছে সাধারণ মানুষের। এই মানুষগুলো কারা? হয়তো কোনো সরকারি চাকরিজীবী যিনি অবসরের পর নিরাপদ জীবনের জন্য সঞ্চয় করেছিলেন। হয়তো কোনো ব্যবসায়ী যিনি সন্তানের উচ্চশিক্ষার জন্য টাকা জমিয়েছিলেন। হয়তো কোনো মধ্যবিত্ত পরিবার যারা একটা বাড়ি কেনার স্বপ্ন দেখতো।

    আর এখন এই মানুষগুলোর কী হবে? ইউনুস এবং তার দল কি এই প্রশ্নের উত্তর দেবে? বিদেশি টাকায়, জঙ্গি সংগঠনের সহায়তায় আর সামরিক বাহিনীর সমর্থনে যারা ক্ষমতায় এসেছে, তারা কি এই সাধারণ মানুষের কষ্টের কথা ভাবে? যে সুদী মহাজন সারাজীবন দরিদ্রদের নিয়ে ব্যবসা করেছে, নোবেল পুরস্কার জিতেছে, সে কি জানে একজন মধ্যবিত্ত মানুষের সঞ্চয় হারানো মানে কী?

    দেশের নির্বাচিত সরকারকে ক্যু করে ফেলে দিয়ে যারা ক্ষমতায় এসেছে, তারা এখন একের পর এক অর্থনৈতিক খাত ধ্বংস করে চলেছে। প্রথমে ৫টি শরিয়াহভিত্তিক ব্যাংককে জোর করে একীভূত করা হলো। এখন ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। কাল আরও কতগুলো প্রতিষ্ঠান বন্ধ হবে, কে জানে?

    সমন্বিত ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫। কী সুন্দর নাম! আইনি ভাষায় সাজিয়ে গুছিয়ে লেখা একটা অধ্যাদেশ, যার আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার পরিবারের ধ্বংসের গল্প। কেন্দ্রীয় ব্যাংক এখন লিকুইডেটর নিয়োগ করবে, সম্পদ বিক্রি করবে, আর যা পাওয়া যাবে তা দাবিদারদের মধ্যে বণ্টন করবে। কিন্তু যখন শেয়ারপ্রতি সম্পদমূল্যই ঋণাত্মক, তখন সাধারণ শেয়ারহোল্ডাররা পাবে কী?

    এই ৯টি প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণ ১৩ হাজার কোটি টাকার বেশি, যা পুরো এনবিএফআই খাতের খেলাপি ঋণের ৫২ শতাংশ। এত বিশাল পরিমাণ খেলাপি ঋণ হলো কীভাবে? এই প্রতিষ্ঠানগুলো কাদের ঋণ দিয়েছিলো? কারা এই ঋণ নিয়ে পালিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কি কেউ দেবে? নাকি শুধু সাধারণ আমানতকারী আর শেয়ারহোল্ডারদের ওপর দিয়েই পুরো বোঝা চাপিয়ে দেওয়া হবে?

    ইউনুস এবং তার দল ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনীতি ধসে পড়ছে। ডলারের দাম আকাশছোঁয়া, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, আর এখন আর্থিক প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা একটা পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। দেশের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দিয়ে কোনো বিদেশি শক্তির স্বার্থ হাসিল করা হচ্ছে কিনা, সেটা এখন গভীরভাবে ভাবার সময় এসেছে।

    খাওয়া শেষে থালা-বাসন ধুয়ে রাখলেই কি সব ঠিক হয়ে যায়? লুটপাট করে, দেশের সব অর্থনৈতিক খাত ধ্বংস করে, এখন প্রতিষ্ঠান বন্ধ করে দিলেই কি সব মিটে যায়? যারা তাদের সারাজীবনের সঞ্চয় হারাবে, যারা রাতারাতি নিঃস্ব হয়ে যাবে, তাদের কী হবে? কয়েকদিন পর যদি ঋণে জর্জরিত সাধারণ শেয়ারহোল্ডারদের আত্মহত্যার খবর আসতে শুরু করে, তাহলে কি কেউ অবাক হবে? আসলে হওয়ার কিছু নেই। কারণ এমনটাই হওয়ার কথা ছিল। ইউনুস যেখানে যায়, সেখানে শান্তি থাকে না। শুধু ধ্বংস আর বিপর্যয়ের গল্প থাকে।

    মনে রাখা দরকার, এই ৯টি প্রতিষ্ঠানের পেছনে আছে হাজার হাজার কর্মচারী, যারা চাকরি হারাবে। আছে লাখ লাখ আমানতকারী আর শেয়ারহোল্ডার, যারা তাদের অর্থ হারাবে। আছে অসংখ্য পরিবার, যাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। আর এসবের জন্য দায়ী কে? যারা একটা নির্বাচিত সরকারকে অবৈধভাবে উৎখাত করে ক্ষমতায় এসেছে, তারাই।

    ২০২৪ সালের জুলাইয়ে যে রক্তস্নান হয়েছিল, তার ফলাফল এখন ভোগ করছে পুরো দেশ। অর্থনীতি ধসে পড়ছে, মানুষ নিঃস্ব হচ্ছে, আর ক্ষমতার মসনদে বসে থাকা ইউনুস এবং তার দল শুধু কাগজে কলমে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। তারা জানে না, অথবা জানতে চায় না, যে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে লাখ লাখ মানুষের জীবনে।

    দেশের অর্থনীতির এই করুণ দশা দেখে একটাই প্রশ্ন জাগে: কোথায় যাচ্ছে আমরা? একটা স্বাধীন দেশ, যার মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছিল, সেই দেশের অর্থনীতি কি এভাবেই ধ্বংস হবে? আর কতদিন এই অবৈধ সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে? কবে দেশের মানুষ বুঝবে যে ইউনুসের শান্তির নোবেল আসলে দেশের জন্য অশান্তির বার্তা?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রজন্মের নির্ভয় উচ্চারণ : দখলদারের বিদায় নিশ্চিত করে গণতন্ত্রের জয় আসবেই
    Next Article চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায়ে দ্বিমত, জটিলতার আশঙ্কা
    JoyBangla Editor

    Related Posts

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    আওয়ামী লীগ আমলে অনুমোদিত প্রকল্প বাতিল করেছিল ইউনূস সরকার, এখন নতুন করে ফের শুরু করছে বিএনপি সরকার

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.