Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » উল্লেখযোগ্য হারে কমেছে তৈরি পোশাকসহ শীর্ষ চার পণ্যের রপ্তানি
    Economics

    উল্লেখযোগ্য হারে কমেছে তৈরি পোশাকসহ শীর্ষ চার পণ্যের রপ্তানি

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের পণ্য রপ্তানিতে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। সর্বশেষ নভেম্বর মাসেও রপ্তানি আয় কমেছে প্রায় ৬ শতাংশ। আগের বছরের একই মাসের তুলনায় নভেম্বরের রপ্তানি কমেছে ২৩ কোটি ডলার। গত নভেম্বরে ৪১২ কোটি ডলারের পণ্য রপ্তানি হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৩৮৯ কোটি ডলারে। ফলে টানা চার মাস ধরে রপ্তানি নিম্নমুখী ধারায় রয়েছে।

    রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, শীর্ষ পাঁচ রপ্তানি খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া বাকি চারটিতেই গত নভেম্বর মাসে রপ্তানি কমেছে। পতন দেখা গেছে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষিপ্রক্রিয়াজাত খাদ্য এবং হোম টেক্সটাইল খাতে। একই সঙ্গে কমেছে চামড়াবহির্ভূত জুতা, হিমায়িত খাদ্য ও প্লাস্টিক পণ্যের রপ্তানিও।

    তথ্য অনুযায়ী, গত নভেম্বরে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩১৪ কোটি ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কম। তবে জুলাই-নভেম্বর সময়ে পোশাক রপ্তানি সামগ্রিকভাবে এখনো ইতিবাচক—এ সময়ে রপ্তানি হয়েছে ১ হাজার ৬১৩ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ০.৯ শতাংশ বেশি।

    তৈরি পোশাকের পর দ্বিতীয় স্থানে থাকা চামড়া ও চামড়াজাত পণ্যে বিপরীত চিত্র দেখা যায়। গত নভেম্বরে এ খাতের রপ্তানি হয়েছে ৯ কোটি ৮৯ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৫.১৪ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি দাঁড়িয়েছে ৫১ কোটি ডলারে, যেখানে প্রবৃদ্ধি ৯.৮৮ শতাংশ।

    তৃতীয় শীর্ষ খাত কৃষিপ্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে বড় ধরনের পতন দেখা গেছে। গত নভেম্বরে রপ্তানি হয়েছে ৮ কোটি ২৮ লাখ ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। পাঁচ মাসে এ খাতে রপ্তানি কমে দাঁড়িয়েছে ৪৬ কোটি ডলারে—পতনের হার ৬.৮১ শতাংশ।

    পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও কমেছে উল্লেখযোগ্য হারে। গত মাসে খাতটির রপ্তানি হয়েছে ৬ কোটি ৮৯ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি কম। তবে জুলাই-নভেম্বর সময়ে মোট রপ্তানি ৩৫ কোটি ডলার, যেখানে সামান্য ১.৩৬ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে।

    হোম টেক্সটাইল খাতেও নভেম্বর মাসে রপ্তানি হ্রাস পেয়েছে। এ মাসে রপ্তানি হয়েছে ৬ কোটি ৬৩ লাখ ডলারের, যা গত বছরের নভেম্বরে তুলনায় ৭.৭৫ শতাংশ কম। যদিও পাঁচ মাসের হিসাব বলছে, খাতটি এখনো ইতিবাচক অবস্থানে রয়েছে—রপ্তানি হয়েছে ৩৪ কোটি ৫৪ লাখ ডলার, প্রবৃদ্ধি ৫.৬৮ শতাংশ।

    বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও সাম্প্রতিক ধীরগতি আগামী মাসগুলোতে চাপ সৃষ্টি করতে পারে। বাজার বহুমুখীকরণ, প্রযুক্তি নির্ভর উৎপাদন, পরিবেশবান্ধব লিড সার্টিফাইড কারখানা এবং প্রতিযোগিতামূলক মূল্য কৌশল—দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআসন্ন নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংবাদিকরা, হামলা-হয়রানির শঙ্কা
    Next Article মূল্যস্ফীতি বাড়ল, পৌঁছাল ৮.২৯ শতাংশে
    JoyBangla Editor

    Related Posts

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    আওয়ামী লীগ আমলে অনুমোদিত প্রকল্প বাতিল করেছিল ইউনূস সরকার, এখন নতুন করে ফের শুরু করছে বিএনপি সরকার

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.