তোমাদের অকৃত্রিম ভালোবাসার জন্য, তোমাদের এ হৃদয়নিংড়ানো অনুভূতির জন্য আমি শুধু ৭০ কিলোমিটার নয় আমি ৭০ হাজার কিলোমিটার একনিমিষেই পাড়ি দিতে পারব এক নিমিষেই ইনশাআল্লাহ………
সুতরাং কেউ কাঁদবেনা আমার জন্য কেউ মন খারাপ করবেনা। শুধু যড়যন্ত্রকারীর জন্য দোয়া করবে যিনি বা যারা যুগে যুগে প্রাথমিক শিক্ষা অধিকারের পথের কাঁটা হয়ে দাঁড়ায়, যিনি বা যারা শিক্ষক অধিকার রক্ষা করার কথা বলে তোমাদের যুগে যুগে ঠকিয়েছে….. তোমাদের কথা না ভেবে কর্তাব্যক্তিদের কাছে সুপারহিরো হয়ে থেকেছে ওদের হৃদয়েের কালিমা দূর হওয়ার জন্য শুধু দোয়া করো।
যারা শিক্ষকদের সেবার নাম করে যুগে যুগে মহান বীর হয়ে কবরে গিয়েছে ওদের আত্মার জন্য তোমরা প্রার্থনা করো আর ইহজগতে ওদের উত্তরসূরী যিনি বা যারা রয়েছে শুধু ওদের ক্ষমা করে দিয়ে শিক্ষকদের কল্যানে ওরা যেনো নিজেদের উজাড় করতে পারে সেই দোয়া করো………
আর সেটা না পারলে তোমরা সেই মীরজাফরের জন্য এমন দীর্ঘশ্বাস ছেড়ে দাও যাতে তিনি বা তারা তোমাদের লক্ষ লক্ষ নিঃশ্বাসে চিরতরে বিলীন হয়ে যায়……..
আর তোমাদের জন্য বলব সুসংগঠিত থাকো, সুশৃঙ্খল থাকো যতদিন না আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে না পাই।
দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ ।
মানিকগঞ্জের অজপাড়াগায়ের ছোট্ট ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদের ভাগ্যে কিংবা আমার কপালে হয়ত ছিল ওদের আলিঙ্গন করার সৌভাগ্য!
সেটাই বা কম কিসে ।
