Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » খুলনায় দুটি মোটরসাইকেলে এসে জনসম্মুখে গুলি করে সাংবাদিক হত্যা
    Bangladesh

    খুলনায় দুটি মোটরসাইকেলে এসে জনসম্মুখে গুলি করে সাংবাদিক হত্যা

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 21, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    খুলনায় দুটি মোটরসাইকেলে এসে জনসম্মুখে গুলি করে সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। খুলনায় জনসম্মুখে সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন পশুচিকিৎসক।

    গতকাল ১৮ই ডিসেম্বর, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের শলুয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

    নিহত মিলন স্থানীয় মোহাম্মদ বজলুলের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘বর্তমান সময়’-এর সম্পাদক ছিলেন এবং শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন। এর আগে তিনি দৈনিক প্রবাহ নামের  খুলনার একটি স্থানীয় পত্রিকায় কর্মরত ছিলেন।

    পুলিশ জানায়, ঘটনার সময় মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে থাকা স্থানীয় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস মাথায় গুলিবিদ্ধ হন।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ জানান, পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস আহত হয়ে পড়ে গেলে সন্ত্রাসীরা দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

    নিহত মিলনের চাচা মো. জামাল শরীফ বলেন, খবর পেয়ে দৌড়ে গিয়ে দেখতে পাই মিলন পড়ে আছে। তাকে দ্রুত গাড়িতে করে খুলনা মেডিক্যালে নিয়ে আসি। ডাক্তার দেখেই তাকে মৃত ঘোষণা করেন। আমার ভাতিজা সাংবাদিক ছিল। তার শত্রু আছে বলে জানি না।

    আহত চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের ভাই সঞ্জিত বিশ্বাস বলেন, আমার দাদা একজন চিকিৎসক। তাকে কারা টার্গেট করতে পারে জানা নেই।

    ওসি শাহজাহান আহমেদ জানান, ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করা হয়েছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ অন্য অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। একটি ক্লু নিয়ে কাজ করছে পুলিশের একাধিক টিম। আশা করা যাচ্ছে, হত্যার কারণ দ্রুতই উদঘাটন করা সম্ভব হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনজরুলের পাশে হাদির সমাধি: কবির পরিবারের তীব্র প্রতিবাদ, ‘এটা কবিকে অসম্মান’
    Next Article ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে বিবৃতি
    JoyBangla Editor

    Related Posts

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় শিশু, নারী

    May 9, 2026

    কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    By JoyBangla EditorMay 10, 20260

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।…

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.