Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আবারও রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন, প্রাণে বাঁচল দুই পরিবার
    Bangladesh

    আবারও রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন, প্রাণে বাঁচল দুই পরিবার

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চট্টগ্রামের রাউজানে আবারও বাইরে থেকে দরজা আটকে দিয়ে দুটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুনে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি।

    গতকাল ২৩শে ডিসেম্বর, মঙ্গলবার ভোররাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে দুটি বসতঘরে এই অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ঘর দুটি হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের।

    স্থানীয় সূত্র জানায়, পশ্চিম সুলতানপুর গ্রামের বাসিন্দা সুখ শীল ও অনিল শীলের মালিকানাধীন দুটি ঘরের সাতটি কক্ষ আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। সুখ শীল বর্তমানে দুবাইপ্রবাসী এবং অনিল শীল পেশায় দিনমজুর। আগুন লাগার সময় ওই দুই পরিবারের মোট আটজন সদস্য ঘরের ভেতরে অবস্থান করছিলেন।

    ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, টিন ও বাঁশের বেড়া দেওয়া ঘর দুটিতে রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত পৌনে চারটার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তারা বের হতে চাইলে দেখতে পান, বাইরে থেকে দরজায় হুক লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছে। পরে বাধ্য হয়ে টিন ও বাঁশের বেড়া কেটে তাঁরা ঘর থেকে বের হয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।

    অনিল শীলের ছেলে দুবাইপ্রবাসী মিঠুন শীল বলেন, তিন মাস আগে দেশে এসে বিয়ে করেন তিনি। অগ্নিকাণ্ডে তার পাসপোর্ট আসবাবপত্র এবং ঘরে রাখা ৮০ থেকে ৯০ হাজার টাকা নগদসহ বহু মূল্যবান মালামাল পুড়ে গেছে। দুটি দরজাই বাইরে থেকে হুক লাগানো ছিল। পরে বেড়া কেটে সবাই বের হতে পেরেছি।

    খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ২৫ কেজি চাল, নগদ ৫ হাজার টাকা এবং কম্বল প্রদান করা হয়।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি জানান, দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে হুক লাগিয়ে আগুন দেয় এবং বাসিন্দারা বেড়া কেটে বের হন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

    উল্লেখ্য, এর আগেও রাউজানে একই কায়দায় অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এবং তার আগের দিন সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামে একইভাবে হিন্দু সম্প্রদায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশে একের পর এক উগ্রবাদী সহিংসতায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জিবিইউএন-এর
    Next Article মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জোরালো আহ্বান, আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় আপত্তি
    JoyBangla Editor

    Related Posts

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026

    ২১ লাখ মানুষ নতুন করে গরিব হলো, আর বিএনপি ব্যস্ত জনগণের টাকা চুরি করতে!

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.