Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    May 6, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » একুশে ফেব্রুয়ারি-সরস্বতী পূজার ছুটি বাতিল, সরকারের সিদ্ধান্তে তীব্র বিতর্ক
    Education [ শিক্ষা ]

    একুশে ফেব্রুয়ারি-সরস্বতী পূজার ছুটি বাতিল, সরকারের সিদ্ধান্তে তীব্র বিতর্ক

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 31, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস একুশে ফেব্রুয়ারির রাষ্ট্রীয় ছুটি বাতিল করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে মে দিবস ও সরস্বতী পূজার ছুটিও বাদ দেওয়া হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে নেক্কারজনক নজির স্থাপন করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে রাষ্ট্রীয় ছুটি বাতিলকে তারা জাতীয় চেতনার অবমাননা হিসেবে দেখছেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত তালিকায় বলা হয়েছে, ২০২৬ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ছুটি থাকবে ৬৪ দিন। যা ২০২৫ শিক্ষাবর্ষের তুলনায় ১২ দিন কম। জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবের একাধিক ছুটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শনের জন্য বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শনের নামে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোও নিষিদ্ধ করা হয়েছে।

    ছুটির তালিকা অনুযায়ী, একুশে ফেব্রুয়ারি, মে দিবস, শবে মিরাজ, সরস্বতী পূজা, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও মহালয়ার দিনেও বিদ্যালয় খোলা থাকবে। এতে জাতীয় চেতনা ও ধর্মীয় আবেগে আঘাত এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী এ সিদ্ধান্তকে ‘তুঘলকি কাণ্ড’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জনগণের ম্যান্ডেট নেই। তাদের কাজ কেবল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। ইতিহাস ও ঐতিহ্য ওলট-পালট করার অধিকার তাদের নেই।

    রমজান ও ঈদুল ফিতরের ছুটিও কমানো হয়েছে নতুন তালিকায়। ২০২৬ সালে রমজানের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। সম্ভাব্য রোজা শুরুর আগের সময়েও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশ নিতে হবে। ফলে রমজান মাসের বেশির ভাগ সময় স্কুল খোলা থাকবে।

    ২০২৫ সালে যেখানে রমজান, স্বাধীনতা দিবস ও ঈদ মিলিয়ে ২৮ দিন ছুটি ছিল, সেখানে ২০২৬ সালে তা কমিয়ে ১৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিও কমানো হয়েছে তিন দিন। শীতকালীন ছুটি থেকেও এক দিন বাদ দেওয়া হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাকার ২০টি আসনে পরিকল্পিতভাবে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ
    Next Article অ-সরকারের সতেরো মাস : তিনগুণ খেলাপি ঋণ, শূন্য বিনিয়োগ
    JoyBangla Editor

    Related Posts

    বিদেশে পড়তে গেলে যা এড়িয়ে চলবেন

    April 27, 2026

    রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলা ও দোষীদের শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি

    April 26, 2026

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও লিমনের লাশ পাওয়া গেছে, একজন গ্রেফতার

    April 25, 2026

    কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতা শাহাদাত হোসেনের

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    By JoyBangla EditorMay 6, 20260

    স্থানীয় কমিউনিটির মানসিক সুস্থতা ও প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে কোয়ান্টাম মেডিটেশন আগামী ১০ মে ২০২৬ (রবিবার)…

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.