Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান
    Uncategorized

    অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 12, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অবৈধ ইউনুস সরকারের ম্যাটিকুলাস ডিজাইনে সাজানো এই তথাকথিত নির্বাচন আজ দেশের মানুষের মনে গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এটি কোনো প্রশাসনিক ব্যর্থতা নয়, কোনো কারিগরি ত্রুটিও নয় এটি জনগণের ভোটাধিকার হরণ করার একটি ঠান্ডা মাথার, সুপরিকল্পিত রাজনৈতিক নকশা। এই নির্বাচন জনগণের জন্য নয় এটি জনগণের বিরুদ্ধেই দাঁড় করানো এক নির্মম প্রহসন।

    একতরফা নির্বাচন নিশ্চিত করতেই প্রায় ৮০ শতাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পরিকল্পিতভাবে বাতিল করা হয়েছে। যারা ভোটের মাঠে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারত, জনগণকে বিকল্প দিতে পারত তাদেরই টার্গেট করে ছাঁটাই করা হয়েছে। অথচ একই অভিযোগ ও একই আইনি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিএনপি–জামায়াতঘনিষ্ঠ প্রার্থীদের মনোনয়ন নির্বিঘ্নে বহাল রাখা হয়েছে। এই দ্বৈত নীতি স্পষ্ট করে দেয় এখানে আইনের শাসন নেই, আছে দলীয় পক্ষপাত ও নগ্ন রাজনৈতিক কারচুপি।

    দেশের অধিকাংশ এলাকায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের পরিকল্পিতভাবে বাদ দিয়ে ভোটারদের সামনে কৃত্রিম শূন্যতা তৈরি করা হয়েছে। জনগণকে সচেতন নাগরিক নয়, নীরব দর্শকে পরিণত করাই ছিল এই নকশার মূল লক্ষ্য। আরও ভয়াবহ হলো—বিদেশি নাগরিকত্বধারী ও ঋণখেলাপি হেভিওয়েট প্রার্থীরাও বিএনপির পরিচয়ে অবাধ ছাড় পেয়েছেন। যাদের ক্ষেত্রে আইন সবচেয়ে কঠোর হওয়ার কথা, তাদের জন্যই আইন হয়েছে অন্ধ ও বধির। ফলে নির্বাচন কমিশন আজ আর সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান নয় এটি ক্ষমতার আজ্ঞাবহ যন্ত্রে পরিণত হয়েছে।

    আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে কাগজে-কলমে বাইরে রেখেও দেশকে ঠেলে দেওয়া হচ্ছে এক চরম একপাক্ষিক নির্বাচনের দিকে। এই প্রহসনের মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন, তার কোনো নৈতিক, রাজনৈতিক কিংবা ঐতিহাসিক বৈধতা থাকবে না। এ সরকার জনগণের সম্মতিতে নয় জালিয়াতি ও দমন–পীড়নের ওপর দাঁড়াবে। আর ইতিহাস বারবার প্রমাণ করেছে, জনসমর্থনহীন ক্ষমতা কখনো দীর্ঘস্থায়ী হয় না।

    এই কারণেই আজ জনমনে ক্ষোভ জমেছে এই ক্ষোভ বিস্ফোরণের অপেক্ষায়। এটি কোনো দলের উসকানি নয়; এটি ভোটবঞ্চিত মানুষের স্বাভাবিক ও ন্যায্য প্রতিক্রিয়া। শ্রমিক, কৃষক, ছাত্র, তরুণ, পেশাজীবী—সবাই বুঝে গেছে, এটি আর কোনো দলের নির্বাচন নয়; এটি জনগণের অস্তিত্ব, অধিকার ও ভবিষ্যতের প্রশ্ন। “একতরফা নির্বাচন মানি না”—এই স্লোগান আজ রাজপথে, অলিগলিতে এবং মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে।

    এই নির্বাচন প্রতিহত করাই এখন সময়ের দাবি। গণতন্ত্র ভিক্ষায় মেলে না, ম্যাটিকুলাস ডিজাইনে তৈরি হয় না—গণতন্ত্র আদায় করে নিতে হয়। জনগণের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি। যদি এই অবৈধ নির্বাচনী নাটক বন্ধ না হয়, তবে জনগণ শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধের মাধ্যমেই তার জবাব দেবে। ইতিহাসের চাকা থামিয়ে রাখা যায় না, আর জনগণের জাগরণ কোনো সাজানো নকশাতেই দমিয়ে রাখা সম্ভব নয়।(আওয়ামীলীগ পেইজ থেকে)

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার
    Next Article ‘হৃদয়ে ৭ ’ এর আয়োজনে লন্ডনে ১৬,১৭ জানুয়ারি আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!

    September 18, 2026

    শিশু নিখোঁজে রেকর্ড ভাঙছে বাংলাদেশ, দায় নেবে কে? বিএনপি-জামাত নাকি পুলিশ?

    September 16, 2026

    জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.