Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাউজানের পর এবার লক্ষ্মীপুরে দুদিনে ৭টি হিন্দু বসতঘরে দুর্বৃত্তদের আগুন
    Bangladesh

    রাউজানের পর এবার লক্ষ্মীপুরে দুদিনে ৭টি হিন্দু বসতঘরে দুর্বৃত্তদের আগুন

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 17, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাউজানে সংখ্যালঘুদের বসতবাড়ির বাইরে থেকে খিল দিয়ে আগুন দেওয়ার ঘটনার পর এবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৭টি বসতবাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ১৫ই জানুয়ারি, বৃহস্পতিবার রাত ও শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন বাজার সংলগ্ন দেওপাড়া গ্রামের কামারবাড়ি এবং হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের ঠাকুরবাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চন্দ্রগঞ্জ বাজারসংলগ্ন দেওপাড়া গ্রামের কর্মকার বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে কলাপসিবল গেটের ভেতরে রাখা পাপোশসহ বিভিন্ন জিনিসে আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন চন্দন কর্মকার, রাখাল কর্মকার, শংকর কর্মকার, খোকন কর্মকার ও দিলীপ কর্মকার। বাড়ির লোকজন আগুনের আঁচ টের পেয়ে দ্রুত পানি ঢেলে তা নিভিয়ে ফেলেন।

    পরদিন শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের ঠাকুরবাড়িতে বিধান ঠাকুরের ঘরের ভেতরে এবং ঘরের সামনের লাকড়ির স্তুপে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়। ঘরের লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই অজ্ঞাত দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    বিএনপি-জামায়াত আমলে সংখ্যালঘু ও আওয়ামী লীগ কর্মীদের ওপর নৃশংসতার ৪০৯২টি ঘটনা

    এদিকে লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমনে ভীতি সৃষ্টি করতেই এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

    তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের দাবি জানান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহিউম্যান রাইটস ওয়াচ: নির্বাচনের আগে বাংলাদেশে নারী-শিশু এবং সংখ্যালঘুদের ওপর বাড়ছে সহিংসতা
    Next Article ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়ে ৪ ব্রিটিশ এমপির বিবৃতি
    JoyBangla Editor

    Related Posts

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

    আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.