সিলেটে কেন্দ্রীয় শহিদ মিনারে বইমেলা হচ্ছে ১০ মে থেকে ১৮ মে । প্রকাশক ও কবি সুফি সুফিয়ান লিখেছেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আমাদের আমন্ত্রণ করে বলেছেন– আপনারা বইমেলাটা করেন। যা হবার হয়েছে, আমরা সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।তাদের প্রতি আশ্বস্ত হয়ে পুনরায় মেলার আয়োজন করছি আমরা। আমাদেরকে জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় শ্রদ্ধাভাজন নেতারাও আস্বস্ত করছেন। আস্বস্ত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকও।
বইপ্রেমী কবি সাহিত্যিক, পদচারণায় বইমেলা প্রাণ পাবে এই প্রত্যাশা।
