Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সংখ্যালঘু-শিক্ষক-সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে ৪৩ নাগরিকের প্রতিবাদী বিবৃতি
    Bangladesh

    সংখ্যালঘু-শিক্ষক-সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে ৪৩ নাগরিকের প্রতিবাদী বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 20, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকাসহ সারাদেশে সাম্প্রতিক সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং প্রগতিশীল শিক্ষক–বুদ্ধিজীবীদের উপর মব নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৪৩ জন বিশিষ্ট নাগরিক। লাগাতার খুন, হামলা, অগ্নিসংযোগ, নারী–শিশু নির্যাতনসহ সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে রোববার যৌথ প্রতিবাদী বিবৃতি দিয়েছেন তারা।

    বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ, শিক্ষক, নারী–শিশু এবং ধর্মীয়–জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে সহিংসতা বাড়ানো হচ্ছে। প্রকাশ্যে শিক্ষকদের হেনস্তা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ‘মারাত্মক হুমকি’ বলে উল্লেখ করা হয়।

    সাম্প্রতিক বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনাও বিবৃতিতে তুলে ধরা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় দীপু দাস, যশোরে রানা প্রতাপ বৈরাগী, নরসিংদীতে শরৎ চক্রবর্তী মণি হত্যাসহ চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেন স্বাক্ষরকারীরা।

    বিবৃতিতে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। ধর্মের নামে একটি গোষ্ঠীর ফ্যাসিবাদী তৎপরতা, মুক্তিযুদ্ধের চেতনার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার—এসব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    শিক্ষকদের উপর সাম্প্রতিক মব হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদকে প্রকাশ্যে হেনস্তার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

    এর আগেও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করা হয়।

    মিয়ানমার সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়া, টেকনাফ সীমান্তে গুলিবর্ষণে বাংলাদেশিদের আহত হওয়াসহ সীমান্ত পরিস্থিতিকে ‘নতুন উদ্বেগ’ হিসেবে উল্লেখ করেন তারা। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো এবং দ্রুত রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান স্বাক্ষরকারীরা।

    দেশজুড়ে সংঘটিত খুন, গুলি ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়—ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কঠোর নজরদারি এখন জরুরি।

    বিবৃতিতে স্বাক্ষরকারী ৪৩ জনের মধ্যে রয়েছেন—

    ড. রতন চৌধুরী, দীপক শীল, সেকেন্দার হায়াত, এস এম চন্দন, ডা. মোজাহেদুল হক রিপন, করিম উল্লাহ কলিম, প্রমথেশ শীল, সুজন বিপ্লব, রুহুল আমিন, আরেফিন মাহমুদুল হাসান, সিয়াম সারওয়ার জামিল, হাবিব ইমন, নিশাত বিজয়, রিয়াজ হোসাইন, আরিফুল ইসলাম সাব্বির, বি এম ফাহমিদা আলম, শুভ চন্দ্র শীল, তানজিম পূনম প্রজ্ঞা, জুবাইর সজল, রবিউল ইসলাম রবি, প্রশান্ত কৈরী, অরুন্ধতী রায়, কবি অশোক ধর, নাজমুল হাসান বাবু, শুভ দেবনাথ, শিবু পদ সরকার, আসিফ আহমেদ সোয়াব, দীপ্ত দেবনাথ অপূর্ব, অথৈ বিশ্বাস, মোহাম্মদ রকি হাসান, অভ্রভেদী সন্দ্বীপ, শিতাংশু ভৌমিক অংকুর, নাজনীন লিজা, মাহাথির মাহমুদ রিয়াদ, সেতু আচার্য্য, শোভা রাণী প্রামাণিকসহ অন্যরা। বিবৃতিতে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল মহলের যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যানের
    Next Article  “এটি ভোট বর্জনের ডাক নয়, এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা”- সজীব ওয়াজেদ জয়
    JoyBangla Editor

    Related Posts

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.