Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কানাডার সংসদে ইউনূস-আমলে আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘু নিপীড়ন নিয়ে পিটিশন উত্থাপন
    International

    কানাডার সংসদে ইউনূস-আমলে আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘু নিপীড়ন নিয়ে পিটিশন উত্থাপন

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 29, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কানাডার সংসদে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পিটিশন উত্থাপন করা হয়েছে। লিবারেল ককাসের সংসদ সদস্য আনিতা ভ্যান্ডেনবেল্ড (অটোয়া ওয়েস্ট—নিপিয়ান, অন্টারিও) এই পিটিশনটি সংসদে উপস্থাপন করেন।

    পিটিশনে বলা হয়, ২০২৪ সালের ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর এবং ৮ই আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও নাগরিক সুরক্ষার মারাত্মক অবনতি ঘটেছে। এতে রাজনৈতিক নিপীড়ন, ধর্মীয় সহিংসতা এবং মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ তুলে ধরা হয়।

    পিটিশনে উল্লেখ করা হয়, দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক সহিংসতা চালানো হয়েছে। ৪ হাজারের বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যেখানে হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয়েছে। অনেক ক্ষেত্রে এসব হামলার পেছনে ভুয়া ধর্ম অবমাননার অভিযোগ ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।

    এছাড়া আওয়ামী লীগের কয়েক লাখ নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং ধর্মীয় নেতারা রয়েছেন, ইচ্ছামতো গ্রেপ্তার করা হয়েছে। অনেক ক্ষেত্রে যথাযথ বিচারপ্রক্রিয়া ছাড়াই আটক রাখা হচ্ছে বলে পিটিশনে অভিযোগ করা হয়। আটক অবস্থায় মৃত্যু, নির্যাতন এবং চিকিৎসা সেবা না পাওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্যও তুলে ধরা হয়।

    পিটিশনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার এখনো বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী রোডম্যাপ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে, যা গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

    এই প্রেক্ষাপটে পিটিশনে স্বাক্ষরকারী কানাডার নাগরিক ও বাসিন্দারা কানাডা সরকারের প্রতি চারটি প্রধান দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশে রাজনৈতিক নিপীড়ন, ধর্মীয় সহিংসতা ও গণহামলা অবিলম্বে বন্ধে জোরালো ভূমিকা রাখা; চলমান মানবাধিকার লঙ্ঘনের জন্য অন্তর্বর্তী সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং অবৈধ আটক, বিচারবহির্ভূত হত্যা ও প্রাতিষ্ঠানিক নিপীড়নের জন্য দায়ীদের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় বিচারের উদ্যোগে সমর্থন দেওয়া।

    এছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষণে নির্ধারিত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়, যেখানে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জাতিসংঘ, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বহুপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ জোরদার করে বাংলাদেশে শান্তি, গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

    কানাডার সংসদে এই পিটিশন উপস্থাপন বাংলাদেশের চলমান ভঙুর রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের নির্বাচন: বর্জন-ভীতির রাজনীতিতে হারাচ্ছে গ্রহণযোগ্যতা
    Next Article স্যার মার্ক টালির মৃত্যুতে শেখ হাসিনার শোক
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ, বিমানের ঢাকাগামী যাত্রীরা আটকা

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.