Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুল ইউকে কমিউনিটির শিক্ষার্থীদের মিলনমেলা
    United Kingdom - যুক্তরাজ্য

    সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুল ইউকে কমিউনিটির শিক্ষার্থীদের মিলনমেলা

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 30, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লন্ডন: সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুল ইউকে কমিউনিটির উদ্যোগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

    বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মারুফ হাসান ও জুয়েল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক ও যুক্তরাজ্যপ্রবাসী ফজলুর রহমান।

    এছাড়া অন্যের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেইন, পারভেজ কুরেশি বিইএম, বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, আলিমুজ্জামান, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, এম বদরুজ্জামান, আব্দুল করিম, মুমিতুর রেজা চৌধুরী, মহসিন রেজা, শাহীন মোস্তফা, সাবুল জামান, মাফিজুর রব, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, এহতেশাম উদ্দিন বুলবুলসহ বহু প্রাক্তন শিক্ষার্থী।

    কমিউনিটির উন্নয়ন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মকবুল আহমেদ, মাহমুদ হাসান এমবিই, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, রফিক হায়দার, শাহীন মোস্তফা, এহতেশাম উদ্দিন বুলবুল, পারভেজ কুরেশি, আহবাব হুসেইন, ফেরদৌস আহমেদ, আহাদ চৌধুরী বাবু ও সাবুল জামানকে।

    অনুষ্ঠানের শুরুতে চৌধুরী মাজদুস সুবহান রন্টি দি এইডেড হাই স্কুলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করেন।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামী সামারে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে ২০২৮ সালে স্কুলের শতবর্ষ উপলক্ষে একটি বড় পরিসরের আয়োজনের আশাও প্রকাশ করেন।

    প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, “আমি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন পর সবাইকে একসঙ্গে পেয়ে আনন্দিত।”

    অনুষ্ঠানের শেষ পর্বে নির্মাণ স্কুল লেজেন্ডস ট্রফি ইউকে ২০২৫ টুর্নামেন্টে রানারআপ হওয়া দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথিদের মাঝে স্মারক উপহার বিতরণ করা হয়।

    মামুনুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

    শেষে আয়োজকরা আগত সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপিতা প্রয়াত আওয়ামী লীগ নেতা, সেই ‘অপরাধে’ কিশোর পুত্র জেল খাটছে ৮ মাস ধরে!
    Next Article ভুটানের জালে ১২ গোল দিয়ে সাফ শুরু বাংলাদেশের
    JoyBangla Editor

    Related Posts

    ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

    July 13, 2026

    অর্থ কেলেংকারিতে নাইজেল ফারাজের পদত্যাগ

    July 8, 2026

    অবৈধভাবে বসবাস করে পরিবার গড়লেও মিলবে না সুরক্ষাঃ বহিষ্কারে কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার

    July 7, 2026

    যুক্তরাজ্যে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.