Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    August 9, 2026

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্য হবে না: ঢাবি নীল দল
    Education [ শিক্ষা ]

    সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্য হবে না: ঢাবি নীল দল

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 10, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতির কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল। তারা বলেছে, একতরফাভাবে আয়োজিত নির্বাচন জাতির সঙ্গে প্রহসন ও প্রতারণার শামিল।

    সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

    বিবৃতিতে নীল দলের শিক্ষকেরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না এবং জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটবে না—এ নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

    বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ আওয়ামী লীগসহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বহু রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে সরকার ও নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে বলে দাবি নীল দলের।

    নীল দলের মতে, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অপরিহার্য। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে এই নির্বাচন দেশের সাধারণ মানুষের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও প্রশ্নবিদ্ধ হবে।

    বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, এ ধরনের ত্রুটিপূর্ণ ও অন্যায্য নির্বাচন দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে এবং চলমান রাজনৈতিক সংঘাত ও সহিংসতাকে দীর্ঘায়িত করে দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ব্যাহত করবে।

    নীল দল জানায়, ইতোমধ্যেই সিপিডি, টিআইবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও কৃষিবিদ ইউনিয়নসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় থিংক ট্যাংক আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে।

    সরকারের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল বলেছে, একতরফা নির্বাচন আয়োজনের পথ থেকে সরে এসে অবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা
    Next Article পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান
    JoyBangla Editor

    Related Posts

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    August 9, 2026

    প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

    August 9, 2026

    বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা

    August 9, 2026

     কাবেরী গায়েনের  অপরাধ কি?

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    By JoyBangla EditorAugust 9, 20260

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ আগস্ট প্রকাশ করা…

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

    August 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.