Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    May 13, 2026

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভাষাগত জাতিস্বত্তার বাইরে কোনো সংস্কৃতি নেই
    Art & Culture

    ভাষাগত জাতিস্বত্তার বাইরে কোনো সংস্কৃতি নেই

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 17, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অনিন্দ্য জয়

    “ইসলামী সংস্কৃতি”, “হিন্দু সংস্কৃতি”, “খ্রিষ্টান সংস্কৃতি”, “বৌদ্ধ সংস্কৃতি” বলে আলাদা কোনো স্বতন্ত্র সংস্কৃতি বাস্তবে নেই। যা বাস্তব ও ঐতিহাসিকভাবে বিদ্যমান, তা হলো– আরবীয় সংস্কৃতি, পারসিক সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, চীনা সংস্কৃতি, ইউরোপীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি– যেগুলো ভৌগোলিক, ভাষাগত ও জাতিগত বাস্তবতার মধ্য দিয়ে গড়ে উঠেছে।

    ধর্ম হলো ব্যক্তিগত জীবন ও আচরণের বিধি-নিষেধ। ব্যক্তি কীভাবে স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, কীভাবে ব্যক্তিগত জীবন পরিচালনা করবে– এই প্রশ্নগুলোর উত্তর দেয় ধর্ম। কিন্তু ধর্ম নিজে কোনো জাতির খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, সংগীত, লোকাচার বা উৎসব তৈরি করে না।

    আজ “ইসলামী সংস্কৃতি” প্রচলনের নামে যেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা আরবীয় সংস্কৃতি– পোশাক, নামকরণ, সামাজিক রীতি, এমনকি শোক-উৎসবের ভঙ্গি পর্যন্ত। অথচ ইসলাম নিজেই বিভিন্ন ভূখণ্ডে গিয়ে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সহাবস্থান করেছে। ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান, সেনেগাল বা বাংলাদেশ– সবখানে ইসলাম আছে, কিন্তু সংস্কৃতি এক নয়। কারণ সংস্কৃতি ধর্ম দিয়ে নয়; মাটি, মানুষ ও ইতিহাস দিয়ে গড়ে ওঠে।

    একইভাবে “হিন্দু সংস্কৃতি” বললেও বাস্তবে তা মূলত ভারতীয় উপমহাদেশীয় সংস্কৃতি। দুর্গাপূজা, বসন্ত উৎসব, লোকসংগীত, আঞ্চলিক নৃত্য কিংবা সামাজিক রীতিনীতি– এসব আচার-অনুষ্ঠানে ধর্মীয় উপাদান রয়েছে, কিন্তু এগুলোর প্রকাশভঙ্গি অঞ্চলভেদে ভিন্ন। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা, তামিলনাড়ু বা নেপালে একই ধর্ম অনুসরণ করলেও উৎসব, পোশাক, ভাষা ও সামাজিক আচরণ এক নয়। কারণ এসব পার্থক্য তৈরি করেছে স্থানীয় সংস্কৃতি, ধর্ম নয়।

    বাঙালি সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতির সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ঐতিহাসিকভাবে বাংলা অঞ্চল বহু শতাব্দী ধরে বৃহত্তর ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক পরিসরের অংশ ছিলো। সংস্কৃত ভাষা থেকে বাংলার বিকাশ– এটাও ভারতীয় সভ্যতার ধারার অংশ। এছাড়াও বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে হাজার বছরের নদী, কৃষি, ভাষা, লোককথা, বৈষ্ণব-সুফি ভাবধারা, বৌদ্ধ-হিন্দু-মুসলমানের সহাবস্থানের মধ্য দিয়ে। লালন, হাসন রাজা, শাহ আবদুল করিম– এরা কেউ “আরবীয় সংস্কৃতি” চর্চা করেননি, আবার ধর্মবিমুখও ছিলেন না। তারা ছিলেন মাটির মানুষ, মাটির ধর্মচিন্তার প্রতিনিধি। লালন শাহ’র দর্শন ভারতীয় মূলধারার হিন্দু সংস্কৃতির সরাসরি ধারাবাহিকতা নয়, এটা গ্রামীণ বাংলা ও সুফি-ভক্তি মিশ্র এক অনন্য ধারা। আবার রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় রেনেসাঁর অংশ হলেও তাঁর সৃষ্টিশীলতা গভীরভাবে বাংলা অভিজ্ঞতায় প্রোথিত।

    সংস্কৃতি কখনোই ফরমান দিয়ে চাপিয়ে দেওয়া যায় না। রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক ভয় বা ধর্মীয় দোহাই দিয়ে যা চাপানো হয়, তা সংস্কৃতি নয়– তা হলো সাংস্কৃতিক দখলদারিত্ব। ইতিহাসে দেখা গেছে– জোর করে চাপানো সংস্কৃতি টেকে না; বরং মানুষের স্বতঃস্ফূর্ত জীবনাচরণই শেষ পর্যন্ত টিকে থাকে।

    ধর্ম কে মানবে, কে মানবে না– এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নিজের মাটি, ভাষা, ইতিহাস আর লোকজ জীবনবোধ অস্বীকার করে নয়। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের জায়গা, আর সংস্কৃতি একটি জাতির সমষ্টিগত আত্মপরিচয়। একটাকে টিকিয়ে রাখতে গিয়ে আরেকটাকে ধ্বংস করা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। সংস্কৃতি গড়ে ওঠে ভালোবাসা থেকে, ভয় থেকে নয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআহম্মকদের যা জানা উচিত
    Next Article সারাদেশের আওয়ামী লীগ কার্যালয় খোলার নির্দেশ দিলেন শেখ হাসিনা
    JoyBangla Editor

    Related Posts

    শাহরিয়ার কবিরের বই পড়ে বড় হওয়া

    May 13, 2026

    ‘এই দুঃখটা নিয়েই আমি মরব’: সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যে ডলি জহুরের আর্তনাদ!

    May 8, 2026

    সিলেটে বইমেলা হচ্ছে ১০ মে থেকে ১৮ মে

    May 8, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  জন্মজয়ন্তীতে শেখ হাসিনার শ্রদ্ধা ও শুভেচ্ছা

    May 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026

    প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    By JoyBangla EditorMay 13, 20260

    কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে…

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026

    শাহরিয়ার কবিরের বই পড়ে বড় হওয়া

    May 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.