Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জুলাই-আগস্টে সকল পুলিশ হত্যার তদন্ত ও বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    Bangladesh

    জুলাই-আগস্টে সকল পুলিশ হত্যার তদন্ত ও বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 20, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নবগঠিত বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই দাঙ্গা চলাকালে পুলিশ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের অঙ্গীকার করেছেন।

    নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই দাঙ্গা চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, “নির্বিচারে যতো পুলিশ হত্যা করা হয়েছে, তার সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ হত্যাকারীদের বিচার করা হবে।”

    ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে ইউনূস সরকার জানিয়েছিল, যদিও এই সংখ্যা আরো বেশী বলে জানা গেছে।

    সেসময় সারাদেশের অন্তত ৫শ থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা, পিটিয়ে-আগুন দিয়ে হত্যাসহ নারকীয় ধ্বংসযজ্ঞের নৃশংসতার ঘটনা ঘটে। অনেক ভিডিও ফুটেজে প্রকাশ্যে পুলিশ সদস্যদের ওপর আক্রমণের চিত্র ধরা পড়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনা ও ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।

    তিনি জানিয়েছেন, পুলিশসহ অপর আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। এর অংশ হিসেবে জুলাই-আগস্টের পুলিশ হত্যার ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে ঘোষণা দিলেন।

    এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে অনেকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ বলছেন, এটি পুলিশ সদস্যদের পরিবারের প্রতি ন্যায়বিচারের প্রতিশ্রুতি। তবে বিক্ষোভকালে পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগেরও তদন্তের দাবি উঠেছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মব সহিংসতা আর সহ্য করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনাই লক্ষ্য।

    এই ঘটনাগুলোর তদন্ত প্রক্রিয়া শুরু হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleখুলনা-বরিশাল-রাজশাহীকে ‘বিদেশের মতো’ করে ফেলেছে আওয়ামী লীগ: রুমিন ফারহানা
    Next Article প্রধানমন্ত্রী তারেক রহমানকে সমরিক সহয়তামূলক জিসোমিয়া চুক্তির জন্য ট্রাম্পের চাপ প্রয়োগ
    JoyBangla Editor

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর!

    September 13, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.