Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড. সফিউদ্দিন আহমদ আর নেই
    Art & Culture

    শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড. সফিউদ্দিন আহমদ আর নেই

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 24, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে ফেসবুক পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

    অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ ১৯৪১ সালের ১৯ অক্টোবর নরসিংদী জেলার রায়পুরায় জন্মগ্রহণ করেন। তিনি রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিক পাস করেন। আইএ পাস করেন ১৯৬২ সালে ঢাকা কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সাহিত্যের ওপর উচ্চতর পর্যায়ে পড়াশোনা ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    চাকরি জীবনের শুরুতে তিনি নেত্রকোণা কলেজে অধ্যাপনা করেছেন। পরে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি চাকরি লাভ করেন এবং সেই সূত্রে বরিশালের বিএম কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও সিলেটের এমসি কলেজে অধ্যাপনা করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্তব্যরত অবস্থায় ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।

    সফিউদ্দিন আহমদ বাংলাদেশের একজন শিক্ষাবিদ, গবেষক, প্রাবন্ধিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ডিসেম্বর মাসে উদীচীর ২০তম সম্মেলনে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি উদীচীর ২২তম জাতীয় সম্মেলন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    তিনি বাংলা সাহিত্য, তুলনামূলক সমালোচনা এবং বিশ্বসাহিত্যে পণ্ডিত; তথ্যসন্ধানী এবং সমাজমনস্ক ও প্রগতিশীল চিন্তাচেতনায় ঋদ্ধ একজন মৌলিক গবেষক। তার গবেষণা গ্রন্থ ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল মুভমেন্ট ও ডিরোজিও বাংলা গবেষণা সাহিত্যে একটি মৌলিক অবদান হিসেবে স্বীকৃতি। বাংলাদেশে উনিশ শতকের রেনেসাঁর বিশ্লেষণ ও গবেষণায় তার অবদান যুগস্রষ্টা হিসেবে স্বীকৃত।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার!
    Next Article ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আটক অবৈধ মনে করেন ব্রিটিশ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ডেভিড বার্গম্যান
    JoyBangla Editor

    Related Posts

    ভারতে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা

    April 30, 2026

    সুদীপ চক্রবর্তীর গ্রেফতার ও ন্যায় বিচারের প্রত্যাশা

    April 29, 2026

    নুহাশের সিনেমায় আফজাল হোসেন

    April 23, 2026

    এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

    April 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    By JoyBangla EditorMay 1, 20260

    মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন। মে দিবসের…

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.