২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় ‘জুলাইয়ের স্নাইপারে কিলিং’য়ের কোন তদন্ত করেনি ইউনূস সরকার। এ সরকার ভারতবিরোধী বলে পরিচিত তাহলে এরা কেন স্নাইপার কোথা থেকে আসলো তার তদন্ত করেনি বলে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ইউনূস সরকারেরই সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার(অব) সাখাওয়াত হোসেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া স্বাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।
সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসার-পুলিশদের ভিতরে পরিদর্শনে গিয়ে দেখলাম লুঙ্গি পড়া, হেলমেট পড়া তাদের কাছে স্নাইপার, ৭.৬২ বারের স্নাইপার। এটা মারাত্মক মরণাস্ত্র। এরকম ট্রেনিংপ্রাপ্ত স্নাইপার অহরহ আমাদের নেই। এই রাইফেল পুলিশদের কাছে থেকে সাধারণ মানুষের কাছে কিভাবে আসলো?
তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে যেসব স্নাইপার’দের ছবি সামনে এসেছে তাদের শরীরের গঠন দেখতে আমাদের মতো না, দেখতে বহিরাগতদের মতো।
‘আমি তদন্ত করতে চেয়েছিলাম, তদন্ত করতে না দিলে আমি ক্যাবিনেট থেকে পদত্যাগ করতে চেয়েছিলাম, তবে মুহাম্মদ ইউনূস বারণ করেন’, বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাখাওয়াত বলেন, এর পুলিশেরও হতে পারে অন্যান্য সংস্থারও হতে পারে কিন্তু তদন্ত তো করতে হবে। আমি (ইউনূসের) ক্যাবিনেট মিটিংয়ে আমি একাধিকবার বলেছিলাম। আমি সরে যাওয়ার পরে ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে( জাহাঙ্গীর আলম) আবার বলেছিলাম।
বর্তমানের তারেক রহমানের সরকারকে ভবিষ্যতের জন্যে এ স্নাইপার রহস্য উন্মোচনের অনুরোধ জানিয়ে সাবেক এ উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতের জন্যে এটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। আসলেই কী ঘটেছিল, তারেক রহমানের নেতৃত্বেরও এটা বের করা উচিত।’
