Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » একাত্তরের ২ মার্চ : একটি পতাকার মধ্য দিয়ে সূচিত হয়েছিল একটি রাষ্ট্রের অভ্যুদয়
    Bangladesh

    একাত্তরের ২ মার্চ : একটি পতাকার মধ্য দিয়ে সূচিত হয়েছিল একটি রাষ্ট্রের অভ্যুদয়

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মৃন্ময় সেন

    ১৯৭১ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে উড়েছিল সোনালি মানচিত্রখচিত পতাকা, যা স্বাধীন বাংলাদেশের প্রতীক হয়ে দাঁড়ায়। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত এই পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর আ স ম আবদুর রব।

    সেই মুহূর্তটি ছিল প্রতীকী, কিন্তু তার অভিঘাত ছিল গভীর। পাকিস্তানি শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও সংগ্রামের স্পষ্ট প্রকাশ ঘটেছিল এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এদিন ঢাকার রাজপথে নেমেছিলেন হাজারো মানুষ। দলমত নির্বিশেষে নাগরিকরা জানান দিয়েছিল; বাঙালি আর মাথা নত করবে না। ছাত্র-জনতার অকুতোভয় মনোবল তখন স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়।

    পটভূমিতে ছিল ছাত্রসমাজের সংগঠিত প্রস্তুতি। ১ মার্চ স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ গঠিত হয়। সিদ্ধান্ত হয় ২ মার্চ গণসমাবেশে স্বাধীনতার পতাকা উড়বে। সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকী। পাশে ছিলেন শাজাহান সিরাজসহ অন্য নেতারা। লাখো মানুষের সামনে ঘোষণা করা হয়, এটাই স্বাধীন বাংলাদেশের পতাকা। জনতার করতালি সেই ঘোষণাকে গণসমর্থনে রূপ দেয়।

    ৩ মার্চ পল্টনে ইশতেহার পাঠের মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের রূপরেখা স্পষ্ট হয়। সেখানে ‘বাংলাদেশ’ নাম, ‘জয় বাংলা’ স্লোগান এবং জাতীয় সংগীত হিসেবে আমার সোনার বাংলা গ্রহণের কথা ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুকে স্বাধীন রাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সেই অঙ্গীকারকে চূড়ান্ত সংগ্রামের দিকে ঠেলে দেয়।

    ২৩ মার্চ ঢাকাজুড়ে পাকিস্তানি পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়। ধানমণ্ডি ৩২-এ গিয়ে সেই পতাকা তুলে দেওয়া হয় শেখ মুজিবুর রহমান–এর হাতে। ১৭ এপ্রিল মুজিবনগর-এ প্রবাসী সরকারের শপথেও একই পতাকা উড়ে। মুক্তিযুদ্ধের ময়দানে শহিদদের দেহে জড়িয়ে, আর ১৬ ডিসেম্বর বিজয়ের উল্লাসে, এই পতাকাই হয়ে ওঠে জাতির পরিচয়।

    স্বাধীনতার পর পতাকার নকশায় পরিবর্তন আনা হয়। লাল বৃত্তের ভেতর থেকে মানচিত্র সরিয়ে বর্তমান রূপ দেওয়া হয় শিল্পী কামরুল হাসান–এর পরামর্শে। সেই পরিমার্জিত নকশাই আজকের জাতীয় পতাকা।

    ২ মার্চ কেবল একটি তারিখ নয়। এদিনটি ছিল উপনিবেশিক রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে প্রতীকী চূড়ান্ত চ্যালেঞ্জ। একটি পতাকা উড়েছিল, আর তার সঙ্গে স্পষ্ট হয়েছিল একটি রাষ্ট্রের অনিবার্য জন্ম।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইরানের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ১২তম ওয়েভ শুরু: মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা অব্যাহত
    Next Article রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা
    JoyBangla Editor

    Related Posts

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

    আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.