ঐতিহাসিক ৭ মার্চ যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয়েছে। পূর্ব লন্ডনের হ্যাসেল স্ট্রিটের একটি হলে এ সভার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভায় সংগঠনের সভাপতি আলহাজ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সাংগঠনিক সম্পিদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালেদ মাহমুদ চৌধুরী।সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোরুজ্জামান চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সৈয়দ মোজাম্মিল আলী, মারুফ আহমদ চৌধুরী,আব্দুল আহাদ চৌধুরী,শাহ শামীম আহমদ, আনসারুল হক, বারিস্টার আব্দুল কালাম চৌধুরী,সারব আলী, আ স ম মিসবাহ সাদাত, কাওসার চৌধুরী, মেহের নিগার চৌধুরী, সৈয়দ ছুরুক আলী প্রমুখ।
