Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর
    Sylhet

    সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গত রোববার (২২ মার্চ) রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশের মাঠে আয়োজিত তিন দিনব্যাপী বাউলগানের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একদল স্থানীয় লোক হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করে দেয়।

    মাজার কর্তৃপক্ষ ও আয়োজকদের অভিযোগ, হামলাকারীরা বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম এবং দর্শকদের চেয়ার ভেঙে ফেলে এবং মাজারবিরোধী স্লোগান দেয়। পরে ঘটনাটিকে অন্য খাতে নেওয়ার জন্য পাশের একটি মসজিদের জানালার কাচ ভাঙচুর করে মাজারের ভক্তদের দায়ী করার চেষ্টা করা হয় বলে তারা দাবি করেন।

    ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে প্রায় একশ বছর ধরে নিয়মিত বাউলগানের আসর ও ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। এটি স্থানীয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। এবারও প্রতি বছরের মতো তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শকরা যোগ দিয়েছিলেন।

    মাজারের খাদেমসহ আয়োজকরা জানান, হামলাকারীরা আগে থেকে কোনো আপত্তি জানায়নি। হঠাৎ শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে মঞ্চে উঠে ভাঙচুর শুরু করে। এতে উপস্থিত ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

    ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হামলাকারীদের ভাঙচুর করতে দেখা যায়।বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দুই দিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি স্থানীয়ভাবে আপসে মীমাংসার চেষ্টা চলছে।মাজার কর্তৃপক্ষ এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, এ ধরনের হামলা শতাব্দী প্রাচীন স্থানীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক সংস্কৃতির ওপর আঘাত। তারা ভবিষ্যতে এমন অনুষ্ঠান আয়োজনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
    Next Article হান্নান মাসুদের এলাকায় উলুধ্বনি দেওয়াকে কেন্দ্র করে হিন্দু নারীকে মারধর ও শ্লীলতাহানি
    JoyBangla Editor

    Related Posts

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    August 17, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.