জামায়াতের বিচারের দাবিতে মার্কিন পার্লামেন্টে প্রস্তাব, প্রস্তাব টি তুলেছেন, মার্কিন পার্লামেন্টের আইন প্রনেতা, গ্রেগ।
ডেমোক্রেটিক পার্টির একজন আইনপ্রনেতা। তিনি ২০ ই মার্চ ২০২৬ এ মার্কিন প্রতিনিধি পরিষদে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাকে আনুষ্ঠানিক ভাবে “গনহত্যা” হিসেবে স্কৃকৃীতির দাবীতে একটি প্রস্তাব উত্থাপন করেন।
এই প্রস্তাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও জামায়াতে ইসলামীর ভুমিকার বিচারের কথাও বলা হয়েছে।
এই প্রস্তাবের উদ্দেশ্য হচ্ছে ১৯৭১ সালের গনহত্যা, ধর্ষন ও ব্যাপক বাস্তচ্যুতির আন্তজার্তিক স্কীকৃতি আদায়।
প্রস্তাবের মুল বিষয়: প্রস্তাবটিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পাশবিকতার দালিলিক প্রমাণ তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জামায়াতে ইসলামী দলের ভুমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।
১৯৭০ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংখ্যাগরিষ্টতা পেলেও ক্ষমতা হস্তান্তরের আলোচনা ব্যার্থ হয়। এর পর ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ও জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রানিত উগ্র ইসলামপন্থি গোষ্ঠিগুলো যৌথ ভাবে “অপারেশন সার্চ লাইট” শুরু করে।
এই উগ্র পন্থি ইসলামি গোষ্ঠী অপারেশন সার্চ লাইট পরিচালনা করেছিল তার প্রমাণ হিসেবে তখনকার ঢাকায় অবস্থিত মার্কিন কনসুলার, বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা ও দেশীয় প্রতিষ্ঠান তথা তখনকার বৈদেশিক সাংবাদিকদের সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
এই প্রস্তাব টি বাংলাদেশের মুক্তি যুদ্ধে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কুটনৈতিক পদক্ষেপ।
