সজিব ওয়াজেদ জয়
১৯৭১ সালের ২৬শে মার্চ, পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসর জামায়াতে ইসলামী পরিকল্পিত গণহত্যা শুরু করার কয়েক ঘণ্টা পর, তৎকালীন পাকিস্তানি জেনারেল থেকে প্রেসিডেন্ট হওয়া ইয়াহিয়া খান অন্যায়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এটি ছিল মূলত নয় মাসব্যাপী এক নৃশংস হত্যাযজ্ঞ চালানোর একটি অজুহাত মাত্র। কিন্তু স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা ছিনিয়ে আনেন।
আজ যখন একটি কালো আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তখন একাত্তরের গণহত্যার মূল হোতাদের উত্তরসূরিরা এখন দেশের মূল সংবিধানকেও বাতিল করার পাঁয়তারা করছে—যে সংবিধান জাতিকে একটি ধর্মনিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং সাম্যবাদী আদর্শে ঐক্যবদ্ধ করেছিল।
এবারের স্বাধীনতা দিবস এমন এক সময়ে এসেছে যখন স্বাধীনতার বীরদের প্রকাশ্যে অবমাননা করা হচ্ছে এবং সাধারণ মানুষকে অপরাধী হিসেবে গণ্য করে স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়কদের প্রতি শ্রদ্ধা জানানোর অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি স্বাধীনতার মহানায়কের স্মৃতিবিজড়িত জাদুঘর সদৃশ বাসভবনও কয়েক দফায় পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই একই ফ্যাসিস্ট শক্তি—জামায়াত এবং তাদের মিত্ররা—এখন গণহত্যাকে অস্বীকার ও খাটো করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
গণহত্যার বিচার এবং আন্তর্জাতিক স্বীকৃতির দাবি বিসর্জন দিয়ে রাষ্ট্রীয় পক্ষগুলো এখন পাকিস্তানি জান্তার সাথে সখ্যতা গড়ে তুলছে।
কিন্তু ১৯৭১ সালে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থনে আওয়ামী লীগের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা যেমন ব্যর্থ হয়েছিল, বর্তমান সময়েও আওয়ামী লীগকে এদেশের ইতিহাস থেকে মুছে ফেলার এই অপচেষ্টা সফল হবে না।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। (সজিব ওয়াজেদ জয়ের পাতা থেকে)
—
From Genocide to Erasure: The Unfinished Battle for Bangladesh’s Soul
On March 26,1971, hours after Pak army and its proxies fascist Jamaat e Islami launched the campaign of genocide, Pak general turned president Yahya khan, extrajudicially banned Awami League , a pretext to execute a murderous campaign for nine months . But at the call for independence by independence leader Bangabandhu Sheikh Mujibur Rahman brave freedom fighters laid down their lives in millions and achieved our freedom and flag.
Now that Awami League has been banned with a draconian law, the successors of perpetrators behind genocide are out to even scrap the founding constitution that seek to unite the nation in a secular inclusive and equal manner.
This Independence Day has arrived at a time heroes of independence are publicly demeaned and general people are criminalised and denied of their freedom to pay tribute to independence icons who led the road to independence. Even residences turned museums of independence leader was burnt down in several phases. The very fascist forces -Jamaat and its allies – have been on an overdrive to undermine the genocide.
Abandoning the pursuit for justice and international recognition of the genocide the state actors have embraced Pakistani regime.
But just as the the Pakistani forces and their proxies failed in 1971 amid overwhelming public support for Awami League, present efforts to dismantle the party from public sphere will not succeed.
Happy Independence Day to all. Joy Bangla, Joy Bangabandhu.
(From Sajib Wazed Joy Page)
