Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    November 7, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ডিজেল সংকটে থমকে পাথরঘাটা মৎস্য বন্দর, সমুদ্রে যেতে পারছে না শতাধিক ট্রলার
    Bangladesh

    ডিজেল সংকটে থমকে পাথরঘাটা মৎস্য বন্দর, সমুদ্রে যেতে পারছে না শতাধিক ট্রলার

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মইনুল আবেদিন খান, বরগুনা (দ:)

    ডিজেলের অভাবে শতাধিক ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। বরগুনার পাথরঘাটা উপজেলার দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি তীব্র ডিজেল সংকটে থমকে গেছে। গত তিন-চার দিন ধরে ডিজেলের অভাবে শতাধিক ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না, ফলে ট্রলার মালিক ও জেলেরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত জেলেরা সমুদ্র থেকে ধরা মাছ বিক্রি করে, এরপর রসদ, বরফ ও জ্বালানি সংগ্রহ করে আবার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হঠাৎ তীব্র ডিজেল সংকট দেখা দেওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক মাঝি মাছ বিক্রি করার পরও ট্রলার ঘাটে বাধ্য হয়ে রাখছেন।

    জেলেরা অভিযোগ করেছেন, বাজারে কিছু ব্যবসায়ীর কাছে ডিজেল থাকলেও তারা খোলাখুলিভাবে বিক্রি করছেন না। বরং বাড়তি দামের আশায় তেল মজুত রাখা হয়েছে। পাথরঘাটার এক ট্রলার মাঝি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা প্রতিদিন সাগরে গিয়ে পরিবার চালাই। তিন-চার দিন ধরে ডিজেল পাই না। কেউ গোপনে বেশি টাকা দিলে দেয়, কিন্তু তেল না পেলে তো সাগরে যেতে পারব না।’

    আরেক জেলে আবদুল মালেক বলেন, ‘দিন এনে দিন খাই। ট্রলার যদি সাগরে না যায়, আয় নেই। তিন দিন ধরে বসে আছি। ট্রলারে বরফ, জাল সব প্রস্তুত, শুধু ডিজেলের জন্য যেতে পারছি না। এই অবস্থা চললে পরিবার না খেয়ে থাকবে।’

    বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা জানান, ‘পাথরঘাটার বেশ কয়েকটি তেল দোকানে পর্যাপ্ত ডিজেল থাকা সত্তেও কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় তেল গোপনে মজুত করে রেখেছে। ফলে জেলেরা প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। অনেক ট্রলার সাগরে যেতে না পেরে ঘাটে নোঙর করছে।’

    তেল ব্যবসায়ী ফারুক হাওলাদার জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ডিপো থেকে কোটা ভিত্তিক তেল সরবরাহ করা হয়। “প্রতি সপ্তাহে পাথরঘাটায় ২–২.৫ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকে, কিন্তু বর্তমানে পাঁচটি ফিলিং স্টেশনে মোট মাত্র পাঁচ হাজার লিটার সরবরাহ হচ্ছে। এত কম সরবরাহে চাহিদা মেটানো সম্ভব নয়।’

    বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ‘জ্বালানি তেল মজুত করে কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং খতিয়ে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

    পাথরঘাটা মৎস্য বন্দরে গিয়ে দেখা গেছে, অনেক ট্রলার ঘাটে সারিবদ্ধভাবে নোঙর করা অবস্থায় রয়েছে। জেলেরা কেউ ট্রলারে বসে আছেন, কেউ জাল মেরামত করছেন, তবে সবার চোখে অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ডিজেল সরবরাহের ব্যবস্থা কামনা করেছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া
    Next Article ট্রাম্পের ঘোষণা: দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র
    JoyBangla Editor

    Related Posts

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    অক্টোবর মাসে হামলা-হয়রানির শিকার ২৮ সাংবাদিক, নিহত একজন

    November 6, 2026

    বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান চালাতে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ সরকারের

    November 6, 2026

    পোশাক শ্রমিক নির্যাতন, রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    জিয়া থেকে ইউনূস ও তারেক—সকলের একই পদাঙ্ক অনুসরণ: আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পৈশাচিক নিধনযজ্ঞ!

    November 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    By JoyBangla EditorNovember 7, 20260

    ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় এবং সৈনিক ও অফিসার হত্যার নামে মূলত…

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা

    November 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.