মো. আজিজুল ইসলাম
যুক্তরাষ্ট্র থেকে ষাট হাজার টন গম এসেছে। প্রতি টন ৩০৫ ডলার। রাশিয়া-ইউক্রেন থেকে প্রতি টন গমের ক্রয়মূল্য ২৩০ ডলার। ৭৫ ডলার বেশি দিতে হচ্ছে প্রতি টনে। অর্থাৎ, একজন মানুষের জন্য একটা দেশকে খুশি করতে আমরা প্রতি টন গমে ৭৫ ডলার বা ৯ হাজার টাকা বেশি বেশি দিচ্ছি। তাহলে কেবল এই চালানে ষাট হাজার টনে বেশি যাচ্ছে ৬০,০০০x৯০০০=৫৪,০০,০০,০০০ টাকা। এভাবে যতবার আমদানি হবে ততবার দিতে হবে।
গমসহ আরও কিছু কৃষিপণ্য আসবে যুক্তরাষ্ট্র থেকে। এগুলো কেনার খেসারত দিতে হবে দেশের আঠার কোটি মানুষকে। অথচ এই অকামটা করা হলো শুধু একজন ব্যক্তির খেয়াল-খুশি মত। এই চুক্তি তার পরবর্তী যুক্তরাষ্ট্র যাপনকে নিরাপদ করার জন্য দরকার ছিল।
একই চুক্তির আওতায় বর্তমান সরকারকে অনুমতি নিতে হচ্ছে রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য। একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ত্ব কোথায়! মার্কিন এজেন্ট যে চুক্তি করে গেছে তার খেসারত বর্তমান সরকারকে টানতে হচ্ছে। ভবিষ্যতের সকল সরকারকে এই খেসারত দিতে হবে। দারিদ্র্যের বোঝা এদেশ থেকে যাওয়ার উপায় কই!
প্রত্যাশা ছিল একজন অরাজনৈতিক সরকার দেশটাকে সত্যিকারার্থে কিছু দিয়ে যাবে, যেটা আমাদের রাজনৈতিক সরকারগুলো পারেনি। তিনি সম্ভবত এই অকাজটা করার জন্য নির্বাচন দিতে চাননি। অথচ নেপাল মাত্র কয়েক মাসের মধ্যে একটি সফল জাতীয় নির্বাচন সম্ভব হয়েছে। অথচ আমাদের লেগেছে দেড় বছর। অন্তর্বর্তী সরকারের এই কুকর্ম দেশের খেটে খাওয়া মানুষের জানা উচিত।
সূত্র : The Daily Star news
