Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দেশের দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধ হবার পথে; কৃষকের উপর বন্দুক ঠেকাতে কয়দিন বাকি?
    Economics

    দেশের দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধ হবার পথে; কৃষকের উপর বন্দুক ঠেকাতে কয়দিন বাকি?

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 9, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুই বৃহৎ সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। আবার অ্যামোনিয়া সংকটে বন্ধ হওয়ার পথে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।

    ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক জানিয়েছেন, আগামী সপ্তাহ নাগাদ সিইউএফএল-কাফকো চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ করতে না পারলে তার কারখানাটিও বন্ধ হয়ে যাবে। এদিকে গ্যাস সংকটে ২৭ দিন বন্ধ ছিলো নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার কারখানার সার উৎপাদন।

    সরকার সংকট নেই বললেও তীব্র গ্যাস সংকটে ভুগছে গোটা দেশ। এর ফলশ্রুতিতে বন্ধ হয়ে যাচ্ছে সার কারখানা, প্রভাব পড়ছে অন্যান্য শিল্পকারখানার উৎপাদনেও। বিদ্যুৎ খাতেও চাপ বেড়েছে। বিগত কয়েক মাস ধরেই দেশ ও জাতি গ্যাস সংকটে ভুগছে, অথচ অথর্ব ইউনূসের অবৈধ সরকারের মতই বিএনপি সরকারও সংকট মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নেয়নি।

    আমাদের মনে পড়ে, ১৯৯৫ সালে কৃষকদের সার না দিয়ে কালোবাজারের মাধ্যমে সার বিক্রি করে দেশে কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সে সময়ের বিএনপি-জামায়াত জোট সরকার। কৃষককে সুলভ মূল্যে সার না দিতে পারলে তা নিয়ে কালোবাজারির বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় কৃষকরা প্রতিবাদমুখর হয়ে ওঠে। ১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। নির্মম বুলেটের আঘাতে কৃষকদের ন্যায়সঙ্গত  আন্দোলন দমন করার অপচেষ্টা এ জাতি ভোলেনি।

    বিএনপি ২০০১-২০০৬ শাসনামলেও সারের দাবিতে কৃষক হত্যার মত জঘন্য অপরাধ করেছে। সারের অভাবে চাষাবাদ করতে না পেরে সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর ও রাজশাহীতে কৃষকরা কফিন ও কাফন নিয়ে সড়ক-মহাসড়ক অবরোধ করেছিল। কিন্তু নির্দয় বিএনপি সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে সাধারণ কৃষকদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আন্দোলন দমনের অপচেষ্টা চালায়। তৎকালীন বিএনপি সরকার কুড়িগ্রাম ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১২ জন কৃষককে গুলি করে হত্যা করেছে সেসময়; ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল বোরো এবং ইরি চাষ।

    সেবারে কৃত্রিম সার সংকট তৈরি করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক ও তার সহযোগীদের দ্বারা গঠিত একটি সিন্ডিকেট। এমনকি বিএনপির দুর্বৃত্তরা ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে লাখ লাখ বস্তা সার লুট করেছিল। টাকা ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে ছাত্রদলের এক নেতা নিহত হন।

    এবার আগে থেকেই দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট ইউনূস গং ও এদেরকে প্রশ্রয় দিয়েছে বিএনপি-জামায়াতের সম্মিলিত সমর্থন। গ্যাস, তেল ও বিদ্যুতের পাশাপাশি তৈরি হচ্ছে সার সংকটও। সংকট মোকাবেলায় বিএনপির সফলতার ছিটেফোঁটাও দেখেনি বাংলাদেশ। বিএনপি কি আদৌও চায় সংকট নিরসন, নাকি সংকটের আড়ালে সেই স্বভাব সুলভ হরিলুট চলছেই? কৃষক যদি সারের অভাবে দুর্ভোগে পড়ে তবে স্বাভাবিক ভাবেই প্রতিবারের ন্যায় এবারও আন্দোলন হবে। ‘ধানের শীষ’ দেখিয়ে রাজনীতি করা দল বিএনপি ক্ষমতায় গিয়ে প্রতিবারই কৃষক হত্যার মত কালীমা নিজের গায়ে মেখেছে— বিষয়টা ভাবলে সত্যিই হতবাক লাগে। আবারও সেই সার সংকটের দিকে বাংলাদেশ, তবে কি এবারও কৃষকের বুকে গুলি চালাবে বিএনপি সরকার?( আওয়ামীলীগ পেইজ)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরেলওয়ের বহরে ভারত থেকে যুক্ত হচ্ছে ২০০টি ব্রডগেজ কোচ: সেতুমন্ত্রী
    Next Article ইরানের সাথে যুদ্ধবিরতি, লেবাননে হিজবুল্লাহকে একা করে শেষ করতে চায় মার্কিনযুক্তরাষ্ট্র
    JoyBangla Editor

    Related Posts

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

     তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো

    September 22, 2026

    লিটার প্রতি ২০ টাকা করে পকেটে ভরতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো বিএনপি-জামাত গং!

    September 21, 2026

    ইলিশের দেশে ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ!

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.