Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল:অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
    Politics

    চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল:অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 12, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘদিনের রাজপথের নীরবতা ভেঙে রাজপথে নেমেছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন, মিথ্যা মামলা ও হত্যার প্রতিবাদে এবং সংগঠনের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণিগ্রাম বাজার এলাকায় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে রাজপথে আছড়ে পড়েন।

    দুপুর দেড়টার দিকে শুরু হওয়া এই মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাণিগ্রামের আকাশ-বাতাস। দীর্ঘ ২০ মাস ধরে চলমান রাজনৈতিক প্রতিহিংসা ও দমননীতির বিরুদ্ধে ছাত্রলীগের এই ঝটিকা মিছিল স্থানীয় সাধারণ ছাত্র-জনতার মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সকল দেশপ্রেমিক নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

    মিছিল পরবর্তী সংক্ষিপ্ত জমায়েতে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, ছাত্রলীগ কোনো নিষিদ্ধ করার মতো সংগঠন নয়; এটি বাংলাদেশের ইতিহাসের অংশ। ছাত্র সমাজকে দমিয়ে রাখতে যে অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে, এদেশের তরুণ প্রজন্ম তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। রাজপথে আমাদের উপস্থিতিই প্রমাণ করে যে, বন্দুকের নল বা অসাংবিধানিক আইন দিয়ে ছাত্রলীগের পথচলা থামানো সম্ভব নয়।

    মিছিলকারীরা অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে মাঠছাড়া করতে চায়। কিন্তু বাঁশখালীর মাটি ও মানুষের সাথে ছাত্রলীগের যে নাড়ির টান, তা কোনো চক্রান্তেই বিচ্ছিন্ন করা যাবে না। অতিদ্রুত দেশের ৫২ শতাংশ মানুষের আবেগ ও ভালোবাসার এই সংগঠনের ওপর থেকে তথাকথিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তারা।

    এদিকে, মিছিলের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও ছাত্রলীগ নেতা-কর্মীরা সফলভাবে কর্মসূচি সম্পন্ন করে এলাকা ত্যাগ করেন। স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামীতে রাজপথে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে অগণতান্ত্রিক সকল সিদ্ধান্তের জবাব দেওয়া হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন
    Next Article হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    দেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026

    ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    By JoyBangla EditorNovember 9, 20260

    লন্ডন, ৯ নভেম্বর: ‘ওল্ড গেইট’ নাটক দর্শক নন্দিত মঞ্চায়ন করছে ‘মঞ্চশৈলী’ নাট্য সংগঠন। পূর্ব লন্ডনের…

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.