Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জুলাই জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা
    Bangladesh

    জুলাই জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 16, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ১৪ এপ্রিল ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি সংরক্ষণের নামে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ প্রকল্পে উদ্বোধনের নামে দু’বার অর্থ ব্যয় করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সারোয়ার ফারুকীর বিরুদ্ধে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কোনো অনুষ্ঠান ছাড়াই প্রধান উপদেষ্টার উদ্বোধন দেখিয়ে শ্রম খাত ও স্টেশনারি খাতের নামে কোটি কোটি টাকা পকেটস্থ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    সূত্রমতে, জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের নামে একই কাজ দু’বার বিল দেখানো হয়েছে। প্রথমবার জানুয়ারিতে এবং দ্বিতীয়বার ফেব্রুয়ারিতে— উভয় ক্ষেত্রেই কোনো বাস্তব অনুষ্ঠান হয়নি। শুধুমাত্র কাগজে-কলমে ‘উদ্বোধন’ দেখিয়ে শ্রমিকদের মজুরি, স্টেশনারি ও আপ্যায়ন ব্যয়ের নামে অর্থ উত্তোলন করা হয়েছে। এছাড়া তিন কোটি ৩১ লাখ টাকার অফিস সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও ভুয়া টেন্ডারের অভিযোগও রয়েছে।

    ফারুকী নিজেকে জুলাই স্মৃতি জাদুঘরের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করে স্বার্থের সংঘাত তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে জাতীয় জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘরের নামে পৃথক বরাদ্দ থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে জাতীয় জাদুঘরের নিজস্ব তহবিল থেকে অর্থ সরিয়ে ব্যয় দেখানো হয়েছে। অনভিজ্ঞ ব্যক্তিদের (যেমন তানজিম বিন ওহাব, মেরিনা তাবাসসুম, সাদেকুল ইসলাম প্রমুখ) নিয়োগ দিয়ে দুর্নীতির পথ আরও সুগম করা হয়েছে বলে দাবি।

    এসব অভিযোগ প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছে, সংবাদপত্রে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠন ফারুকীসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার, সম্পদ জব্দ এবং দুদকের মাধ্যমে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। অনেকে বলছেন, “জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া স্মৃতি জাদুঘরকে লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছে।”

    ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি জানি আমি অনেক বড় পাপ করেছি”— কিন্তু সুনির্দিষ্ট জবাবদিহিতা এড়িয়ে গেছেন।

    সাংস্কৃতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এ ঘটনাকে ‘তুঘলকি দুর্নীতি’ হিসেবে বর্ণনা করেছেন। উদ্বোধনের নামে দু’বার অর্থ ব্যয় করা শুধু আর্থিক ক্ষতি নয়, জুলাই আন্দোলনের চেতনা ও শহিদদের প্রতি অবমাননা বলে মনে করছেন তারা। দুর্নীতির পাহাড় এখন থলের বেড়াল বেরিয়ে আসছে বলে মন্তব্য করা হচ্ছে।

    সরকারি সূত্র জানায়, বিষয়টি তদন্তাধীন। তবে জনগণের দাবি— জুলাই যাদুঘর প্রকল্পের প্রতিটি পয়সার হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

    এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে, জুলাইয়ের ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে আদর্শকে ধারণ করার নামে যারা ক্ষমতায় এসেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ কীভাবে সেই আদর্শকেই কলঙ্কিত করছেন। জনগণ এখন দেখতে চায়, এই ‘তুঘলকি দুর্নীতি কাণ্ডে’ সরকার কতটা নিরপেক্ষ ও কঠোর অবস্থান নেয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ‘মঙ্গল শোভাযাত্রা’- বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন
    Next Article জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন
    JoyBangla Editor

    Related Posts

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    By JoyBangla EditorOctober 27, 20260

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু…

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.